ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল শনিবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি তারা তালিকাভুক্ত সন্ত্রাসী। নিহত ব্যক্তিরা হলেন কালা পাপ্পু (৩০) ও সাত্তার (২৮)।
র্যাব-১০-এর সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে র্যাব-১০-এর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।…
[Read More]
—–
Source: প্রথম আলো RSS
Comments are closed. Please check back later.