Sep 14 2019 ছাত্রলীগের ভারপ্রাপ্ত দুই নেতা সাংগঠনিক সব ক্ষমতা পাচ্ছেন

পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনার ক্ষমতা থাকছে ছাত্রলীগের ভারপ্রাপ্ত দুই নেতা আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যের। বর্তমান কমিটির বাকি ১০ মাস মেয়াদে সাংগঠনিক কমিটি গঠন থেকে শুরু করে সাংগঠনিক সব কাজ করতে পারবেন তাঁরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে এসব তথ্য [...]

 

Sep 14 2019 সাভারে গুলি করে আ.লীগ নেতাকে হত্যা

ঢাকার সাভারে আব্দুল মজিদ (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রাত সাড়ে দশটার দিকে সাভারের কোটপাগার এলাকার এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ সাভার পৌর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভার পৌর বাজারে একটি ক্ষুদ্র ঋণদান [...]

 

Sep 14 2019 ডুবে যাওয়া জাহাজে মেট্রোরেলের যন্ত্র

পায়রা বন্দরের প্রবেশমুখের কাছে ডুবে যাওয়া কনটেইনার জাহাজে মেট্টো রেলের সরঞ্জাম, ইস্পাত পণ্য ও প্রসাধনসামগ্রী রয়েছে বলে জানা গেছে। জাহাজে থাকা কনটেইনারের মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফেরার পথে গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝোড়ো বাতাসের মুখে পড়ে ‘এমভি গালফ আরগো’ জাহাজটি। বিপদ এড়াতে [...]

 

Sep 14 2019 পেঁয়াজের দর সকালে ৫০, সন্ধ্যায় ৭০

ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানোর ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় প্রভাব পড়ল দেশে। গতকাল শনিবার পাইকারি বাজারে প্রতি কেজি পেয়াজের দাম à§§à§® টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০ টাকায়। খুচরায় তা ৬৮–৭০ টাকা দাম ওঠেছে।
গতকাল শনিবার সকালেও খুচরা বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে পাইকারি বাজারে দাম বাড়ার খবর খুচরা বাজারে পৌঁছার পর সন্ধ্যায় [...]

 

Sep 14 2019 ২২ সেকেন্ডে মোটরসাইকেল চুরি

মালিক মোটরসাইকেল রেখে ঈদগাহের ভেতরে খোলা জায়গায় হাঁটাহাঁটি করতে গেলেন। সঙ্গে সঙ্গে হেলমেট পরা এক তরুণ ঘটনাস্থলে হাজির। অত্যন্ত কৌশলে মোটরসাইকেলটির দুটি তালা খুলে ফেললেন। সময় লাগল মাত্র ২২ সেকেন্ড। এরপর মোটরসাইকেল চালু করেই চম্পট দিলেন।৬ আগস্ট রাতের এ ঘটনা সিলেটে নগরের শাহি ঈদগাহ এলাকার। ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) ঘটনাটি ধরা পড়েছে। এখন পর্যন্ত [...]

 

Sep 14 2019 জাদুর গল্প, জাদুকরের গল্প

আজ তাঁর জন্মদিন। হারাতে বসা এক শিল্পকে শুধু জাগিয়েই তোলেননি। স্পিন বোলিংও যে হাল আমলের ট্রেন্ড হতে পারে, গ্ল্যামারের অংশ হতে পারে, সেটা দেখিয়েছিলেন আবদুল কাদির। আজ এই কিংবদন্তির জন্মদিন। ৯ দিন আগে বিদায় নেওয়া জাদুকরের আজ ৬৪ পূর্ণ হতো
সব জাদুরই তিনটি পর্যায় থাকে। প্রতিজ্ঞা, রূপান্তর ও মর্যাদা। শুরুতে জাদুকর খুব সাধারণ কিছু দেখান। কবুতর, [...]

 

Sep 14 2019 ‘আমার দেশে আমার কোনো দাম নেই’

এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন রোমান সানা। এত বড় সাফল্য এনে দেওয়ার পরও দেশের কারও কাছ থেকে কোনো শুভেচ্ছা পাননি বলে কষ্ট পেয়েছেন সানা
গায়ে বাংলাদেশের জার্সি, গলায় ঝলমল করছে সোনার পদক। গর্বের সঙ্গে বাংলাদেশের পতাকার দিকে স্যালুট জানাচ্ছেন রোমান সানা। যেকোনো বাংলাদেশির জন্যই দৃশ্যটা গর্বের। কিন্তু তাঁকে কি [...]

 

Sep 14 2019 নিলামে উঠছে মোদির ২৭০০ উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত এক বছরে কম উপহার পাননি। চাদর থেকে শুরু করে চিত্রকর্ম, নানান উপহার পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া এই ২ হাজার ৭০০ সামগ্রী এবার নিলামে তোলা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা নদী পরিষ্কার করার যে প্রকল্প কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে, তাতে অর্থায়ন করার জন্যই মোদির পাওয়া এই উপহারগুলো নিলামে [...]

 

Sep 14 2019 আলোদূষণ: বাড়ছে ওজন, ক্যানসারের ঝুঁকি

১৯৯৪ সাল। মেঘমুক্ত এক রাত। লস অ্যাঞ্জেলেস শহরে ভোরের আগে ভূমিকম্প হলো। ক্ষয়ক্ষতি হয়নি, কেবল শহরজুড়ে কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। সদ্য কাঁচা ঘুম থেকে উঠে চমকে যাওয়া কিছু নাগরিক বিভিন্ন জরুরি বিভাগে ফোন করা শুরু করল। মাথার ওপরে এক রহস্যময় উজ্জ্বল মেঘ দেখে তারা ভীত!
পরে জানা গেল, সেই রহস্যময় উজ্জ্বল মেঘ আসলে আকাশগঙ্গা, যে গ্যালাক্সি [...]

 

Sep 14 2019 অনন্য ফাতি, দুর্দান্ত বার্সেলোনা

গেল ম্যাচে আনসু ফাতির গোলের ‘দাম’ দিতে পারেনি বার্সেলোনা। এ ম্যাচে সেটা দিল সুদে-আসলে। আনসু ফাতি ম্যাচে যতক্ষণ ছিলেন খেলেছেন দুর্দান্ত। গোল করেছেন, করিয়েছেন।
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেসে-খেলেই জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষের জালে এক এক করে ৫ গোল দিয়েছে কাতালানরা। ফাতি, ডি জং, পিকে একবার করে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান। ম্যাচের শেষভাগে মাঠে নেমে সুয়ারেজ করেন [...]

 
 
1