Sep 16 2019 সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাপের কামড়ে দুই ভাই মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত বড় ভাইয়ের নাম শাহীন মণ্ডল (৩৫), ছোট ভাই সোহাগ মণ্ডল (৮)। তারা উপজেলার নাজপাড়া এলাকার নবাব আলী মণ্ডলের ছেলে। শাহীনেরা চার ভাইবোন।স্থানীয়রা জানান, ঘটনার দিন শাহীনের মা জুলি খাতুন ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ছোট ভাই সোহাগকে [...]

 

Sep 16 2019 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির আদ্যোপান্ত

কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা। আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।তথ্য আদান–প্রদান ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনে সুইফট। কিন্তু যে দেশের কষ্টার্জিত আয়ের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরি হলো, সেই বাংলাদেশই নেয়নি তেমন কোনো ব্যবস্থা, শাস্তি পায়নি কেউ। সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে সরকারের গঠন [...]

 

Sep 16 2019 সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ফেনীর ফুলগাজী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন।গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার আমজাদ হাট বাজার এলাকায় খাজুরিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর [...]

 

Sep 16 2019 নুসরাত হত্যায় সব আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় সব আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আইনের ধারা উল্লেখ করে নুসরাতের পরিবারকে প্রত্যেক আসামি যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেন, এমন দাবি জানিয়েছেন আইনজীবীরা। যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিন গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই দাবি জানান।
গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষের… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Sep 16 2019 নাওমিদের স্বপ্ন পূরণ হবে কি?

ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের দশম শ্রেণির ছাত্রী নাওমি রাকশাস। স্বপ্ন দেখে মনিকা চাকমা কিংবা সানজিদার মতো জাতীয় দলের হয়ে ফুটবল খেলার। শুধু নাওমি নয়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের এমন অনেক কিশোরীই স্বপ্ন দেখছে জাতীয় দলের হয়ে খেলার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সাধ্যের অভাব।
বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের মেয়েরা সম্প্রতি ৪৮তম [...]

 

Sep 16 2019 পিকাসো–গ্রহণই বলছে, চীন কী চায়

জার্মান রক ব্যান্ড স্করপিয়নসের গান ‘উইন্ড অব চেঞ্জ’-এর কথা মনে আছে? স্করপিয়নস সেই ১৯৯০ সালে যে ‘হাওয়া বদলের’ কথা বলছিল, তা ছিল রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের প্রেক্ষাপটে। আরও ভালো করে বললে এ গান ছিল গ্লাসনস্তের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর গাঁটছাড়া বাঁধার আগমনী বার্তা। গানটি স্পষ্টত সারা বিশ্বের কাছে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ও দুই মেরু বিশ্বকাঠামোর [...]

 

Sep 16 2019 চাঁদে নামার হিড়িক এক জাতীয়তাবাদী জুয়া

চাঁদে মানুষের প্রথম পা ফেলার ৫০ বছর হলো এ বছর। এর মাঝে যুক্তরাষ্ট্র ছাড়া কেবল রাশিয়া ও চীনের মহাশূন্যযান সফলভাবে সেখানে নামতে পেরেছে। ইসরায়েল ও ভারত চাঁদে সফল অভিযানকারী ‘চতুর্থ দেশ’ হতে চেয়েছিল। তাদের চেষ্টা চূড়ান্ত সফল হয়নি। এপ্রিলে ‘বেরিশিট’ (অর্থ ‘শুরু’) নামে ইসরায়েলের যানটি এবং সেপ্টেম্বরে ভারতের ‘চন্দ্রযান-২’ চাঁদের কাছাকাছি পৌঁছেও প্রত্যাশামতো জমিনে নামতে [...]

 

Sep 16 2019 কিংবদন্তি কামরূপ কামাখ্যা

ভারতের অসম ভূমির আসাম রাজ্য গিয়েছিলাম বন ও বন্য প্রাণী সম্পর্কে জানতে। এটাই আমার প্রথম ভিনদেশে যাত্রা। যাওয়ার কথা ছিল কাজিরাঙা ও মানাস ন্যাশনাল পার্ক, সেই সঙ্গে বামনশূকর প্রজননকেন্দ্রে। এই ভ্রমণের শুরু থেকেই আমার একটাই স্বপ্ন নিজ চোখে বুনো পরিবেশে একনজর হলেও গন্ডার দেখার। আসামের গুয়াহাটি যাওয়ার পর জানলাম গন্ডারের বন কাজিরাঙা সাম্প্রতিক বৃষ্টির কারণে [...]

 

Sep 16 2019 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি: দায়ী কারা

কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা। আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তথ্য আদান–প্রদান ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনে সুইফট। কিন্তু যে দেশের কষ্টার্জিত আয়ের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরি হলো, সেই বাংলাদেশই নেয়নি তেমন কোনো ব্যবস্থা, শাস্তি পায়নি কেউ।সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে সরকারের গঠন [...]

 

Sep 16 2019 সমুদ্রের পাড়ে বসছে নাচের বড় আসর

সৈকতে বেজে উঠবে নূপুর। ঢেউয়ের তালে নেচে উঠবেন একঝাঁক নৃত্যশিল্পী। প্রতিবারের মতো আসছে শীতেও অতিথি পাখি আর পর্যটকের আনাগোনা বাড়বে। বিশেষ করে সমুদ্রকন্যা কক্সবাজারের সৈকতে বসবে নানা সংস্কৃতির মানুষের মেলা। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে সৈকতে বসতে যাচ্ছে চার দিনের নাচের উৎসব ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল-২০১৯’।
আগামী ২২ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারের সৈকতে বসতে যাচ্ছে এ [...]

 
 
1