Sep 19 2019 সমুদ্রে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে ২ লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মিয়ানমার থেকে ইয়াবার এই চালান পাচারের সময় মাছ ধরার একটি ট্রলারও জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্র এই ঘটনা ঘটে। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ [...]

 

Sep 19 2019 ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান জাকারবার্গের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ওই সাক্ষাতের সময় ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। খবর এএফপির।ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্ন এ নিয়ন্ত্রণ আরোপের মুখে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো [...]

 

Sep 19 2019 রাজধানীতে সাবেক যুগ্ম সচিবের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর রমনায় বৃহস্পতিবার রাতে মশিউর রহমান (৭৩) নামে এক সাবেক যুগ্ম সচিবের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত মশিউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রমনা থানার পুলিশ জানায়, মশিউর রহমান সপরিবারে রমনার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে স্বজনেরা ওই বাসা [...]

 

Sep 19 2019 পাসপোর্ট করতে আসা রোহিঙ্গারা পার পেয়ে যাচ্ছে

কে মামলা করবে—পাসপোর্ট অফিস নাকি পুলিশ? এ টানাপোড়েনে পার পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা।বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে স্ব স্ব শিবিরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মামলা না হওয়ায় রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত দালাল চক্রকে শনাক্ত করা যাচ্ছে না।
চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে চট্টগ্রামের দুটি পাসপোর্ট কার্যালয়ে আসা ৭৯ [...]

 

Sep 19 2019 ম্যানচেস্টার ইউনাইটেডের স্বস্তির জয়

খেলা শেষ হতে আর মিনিট বিশেক বাকি। কিন্তু গোলের দেখা নেই! একটা গোলের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছিল বারবার। শেষপর্যন্ত গ্রিনউডের গোলে ১-০ স্কোরলাইনে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ম্যাচের ৭৩ মিনিটে গ্রিনউডের একমাত্র গোলে ইউরোপা লিগে আস্তানার বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শক্তির বিচারে আস্তানার বিপক্ষে সহজেই জয় তুলে নেওয়ার কথা ছিল [...]

 

Sep 19 2019 আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বনানীর আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে রাজউকের সদস্য (স্টেট ও ভূমি) মো. আজহারুল ইসলাম খানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে [...]

 

Sep 19 2019 খুলনায় ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম রোজিনা বেগম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার খায়রুল ইসলামের স্ত্রী। খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো। এ দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর [...]

 

Sep 19 2019 সুবর্ণচরে গণধর্ষণ মামলা: ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে (৪০) গণধর্ষণ ও নির্যাতনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ অভিযোগপত্রভুক্ত ১৬ জন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার এই অভিযোগপত্র গঠন করেন ।
অভিযোগ গঠনের সময় এই মামলায় ১৬ আসামির মধ্যে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৪ জন [...]

 

Sep 19 2019 কে হচ্ছেন ‘মিসেস বাংলাদেশ’

প্রায় দুই বছর ধরে চলেছে খোঁজ, বাছাই ও প্রশিক্ষণ। বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জন ‘মিসেস’কে। এবারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মিসেসকে বেছে নেওয়ার পালা। ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় গুলশান ক্লাবে বসছে সেই আয়োজন। বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সেদিন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার চূড়ান্ত… বিস্তারিত

[...]

 

Sep 19 2019 সড়কে প্রাণ গেল গৃহবধূর, আহত স্বামী ও ছেলে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সানজিদা বেগম (৩৮) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী ও শিশু সন্তান আহত হয়েছেন।টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাকেরের স্ত্রী। মোহাম্মদ জাকের (৪৫) ও শিশুসন্তান মো. শোয়েইব (১) [...]

 
 
1