Sep 20 2019 লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের ‘গোলাগুলিতে’ নিহত ১

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত আরিফ ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার শাকচর এলাকার পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত আরিফের বাড়ি শকচর গ্রামে। বাবার নাম আমির হোসেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় [...]

 

Sep 20 2019 সু চি বলেছিলেন, ‘রোহিঙ্গারা বার্মিজ নয়, বাংলাদেশি’

২০১৩ সালের অক্টোবরে যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। সেদিন ক্যামেরনের প্রশ্নের জবাবে সু চি বলেছিলেন, ‘রোহিঙ্গারা বার্মিজ নয়, তারা বাংলাদেশি।’
ক্যামেরন তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেছেন সু চির এই মন্তব্য। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ক্যামেরন। তাঁর স্মৃতিকথা ফর দ্য রেকর্ড প্রকাশিত… বিস্তারিত

[...]

 

Sep 20 2019 বিলের পানিতে পদ্ম শাপলার শোভা

পদ্ম পাতায় জল কিংবা গোবরে পদ্মফুল—বাংলা ভাষায় বাগ্‌ধারা হিসেবে বহুল প্রচলিত। আবার পদ্মাসন যেমন জনপ্রিয় একটা যোগাসন, তেমনি পবিত্রতা বা সৌন্দর্যের প্রতীক হিসেবেও পদ্মের নাম ঘুরেফিরে আসে। বই কিংবা ক্যালেন্ডারের পাতায় ছাপা ছবির বাইরে এই ইট–কাঠের নগরে বেড়ে ওঠা বাসিন্দাদের স্বচক্ষে বিলেঝিলে ফোটা পদ্মের শোভা দেখার সুযোগ সীমিত। অথচ সেই ভাদ্রের শুরু থেকে ঢাকার অদূরে [...]

 

Sep 20 2019 বিশ্বের জন্য যা করতে চাইছেন শীর্ষ ধনী বেজোস

বিশ্বকে বসবাসের আরও উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করেছেন বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ২০৪০ সালের মধ্যে তাঁর প্রতিষ্ঠান পুরোপুরি কার্বন নিঃসরণ থেকে সরে আসবে। এ কাজের অংশ হিসেবে প্রচলিত গাড়ির পরিবর্তে আমাজনের জন্য তিনি এক লাখ বৈদ্যুতিক ডেলিভারি ভ্যান ব্যবহার করবেন। তাঁর বিনিয়োগ করা স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে এ [...]

 

Sep 20 2019 গোপালগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ৪

গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আজ শনিবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনের উপপরিদর্শক আব্দুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারে ছেলে বিজন হাওলাদার (২৫), ওই বাসের চালকের সহকারী রাসেল (২৪), এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল [...]

 

Sep 20 2019 তালেবান এবার রাশিয়ার দ্বারস্থ

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার খবর এখন সদ্য পুরোনো। ৬ সেপ্টেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় শান্তিচুক্তির আলোচনাকে ‘মৃত ইস্যু’ উল্লেখ করে তা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আলোচনা হচ্ছে, চুক্তি যে হলো না, তাতে কার লাভ, কার ক্ষতি। আর লাভের খাতায় যার নাম [...]

 

Sep 20 2019 সবকিছুতে কম্পিউটার: আমরা আসলে কতটা ঝুঁকিতে

কম্পিউটার ও ইন্টারনেট—এই দুই বস্তুতে ছেয়ে গেছে পৃথিবী। বিশ্বায়নের ধারণাকে আক্ষরিক অর্থে বাস্তবে রূপ দিয়েছে ইন্টারনেট। আর কম্পিউটার শুরুতে শুধু জটিল হিসাব-নিকাশের কাজ করলেও এখন মানুষের ঘরের ফ্যান চালানো থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করছে অবলীলায়। কিন্তু এই সর্বগ্রাসী কম্পিউটার ও ইন্টারনেটের ভার্চ্যুয়াল দুনিয়ায় মানুষ কতটা নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, কম্পিউটারের দুনিয়ায় নতুন বিপ্লব… বিস্তারিত

[Read More]

—–
Source: [...]

 

Sep 20 2019 এক হাতে কাপড় সামলাই, অন্য হাতের আঙুল চুষি

কারও আঙুল ফুলে কলাগাছ হয় আর কেউ আঙুল চোষে। চিকিৎসকেরা বলেন, নখসুদ্ধ আঙুল পরিষ্কার থাকলে ওটা চোষা যেতেই পারে। শিশুর বেলায় ওটা বদভ্যাস হলেও বড়দের জন্য অসহায়ত্ব। যখন কারও করার কিছু থাকে না, তখন আঙুল চোষায় লজ্জা থাকলেও অপরাধ হয় না।
৩০ ডিসেম্বরের নির্বাচনের সময় আঙুলের নখে কালির দাগ না লাগাতে পারায় অনেকে আঙুল চুষেছিলেন। এ [...]

 

Sep 20 2019 দীপিকা কি অন্তঃসত্ত্বা

এত দিন সংবাদমাধ্যম দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন কি না, তা নিয়ে অনেক অনুমান করেছে। এবার এই বলিউড সুন্দরীর অনুরাগীরা তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তাঁদেরও অনুমান, দীপিকা নাকি এবার সত্যি সত্যি মা হতে চলেছেন। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে দীপিকার এক ছবিকে ঘিরে এই জল্পনাকল্পনার জাল বোনা হচ্ছে।কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে [...]

 

Sep 20 2019 শেষ হলো গেট ইন দ্য রিংয়ের বিভাগীয় পর্ব

ঢাকার মধ্য দিয়ে শেষ হলো গেট ইন দ্য রিংয়ের বিভাগীয় পর্বের বাছাই প্রতিযোগিতা। শুক্রবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৫২’ মিলনায়তনে ঢাকা পর্বের বাছাই প্রতিযোগিতা হয়। এতে জাতীয় চূড়ান্ত পর্বে তিনটি দল নির্বাচিত হয়।
ঢাকা পর্বে নির্বাচিত তিনটি স্টার্টআপ দল হলো, বেস্ট প্রাইস, পলিফিন্স লিমিটেড ও মিনিমাল লিমিটেড। আগামী ১২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের মাধ্যমে এই… বিস্তারিত

[...]

 
 
1