Sep 21 2019 টাকে চুল গজানোর যন্ত্র

অল্প বয়সে চুল পড়ে টাক হয়ে যাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছে। এবারে টাক সমস্যার প্রযুক্তিগত সমাধান আনছেন গবেষকেরা। এক ধরনের টুপির মতো বৈদ্যুতিক যন্ত্র মাথায় পরলে চুল গজাবে। সম্প্রতি ওই যন্ত্র ইঁদুরের ওপর পরীক্ষা করে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ভবিষ্যতে টাক পড়া ঠেকানোর জন্য টুপি পরার মতো সহজ পদ্ধতি চলে আসবে। নিরাপদ [...]

 

Sep 21 2019 বিয়ে করতে বরের বাড়ি হাজির কনে

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবে বর। বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরবে বাড়ি। সব সময় এমনটাই হয়। কিন্তু মেহেরপুরের গাংনীতে ঘটল এর উল্টোটি। সঙ্গী–স্বজন নিয়ে বরের বাড়ি হাজির হয়েছিলেন কনে। বিয়ের পর নতুন বরকে নিয়ে ফিরলেন বাড়ি।কনে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আকতার। আর বর তরিকুল ইসলামের বাড়ি মেহেরপুরের গাংনীর পৌর শহরে। [...]

 

Sep 21 2019 ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন পরীক্ষা স্টোর কক্ষে নেওয়ার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সে স্টোর কক্ষে দরজা আটকিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই কক্ষে কোনো পরিদর্শক ছাড়াই এক দিনে টানা ৯ ঘণ্টায় তিনটি কোর্সের পরীক্ষা নেওয়া হয়।
এ ঘটনায় পরীক্ষা কমিটির আহ্বায়ক সাজ্জাদুর রহমানকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, [...]

 

Sep 21 2019 প্রতিকার নেই, তাই অভিযোগও নেই

কিছুক্ষণ পরপর দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীবাহী বাস। বাস থেকে নামা যাত্রীদের কাছে গিয়ে গন্তব্য জানতে চাইছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ভাড়া নিয়ে দর–কষাকষি শেষে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে অটোরিকশা। আধা ঘণ্টায় সেখান থেকে একটি অটোরিকশাকেও মিটারে যেতে দেখা যায়নি।সম্প্রতি গাবতলীতে গিয়ে দেখা যায় এই চিত্র। দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে যাত্রীরাই চালকের কাছে ভাড়া [...]

 

Sep 21 2019 টাকার অভাবে প্রিমিয়ার লিগে খেলা হয়নি ইয়ংমেনস ক্লাবের

ইয়ংমেনস ফকিরাপুল ক্লাবে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ক্লাব সভাপতি ও ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হয়েছেন। সব সংবাদেই বের হয়ে আসা অর্থের অঙ্কগুলো চোখ কপালে তুলে দেয়। অথচ দুই বছর আগে অর্থসংকটকে কারণ দেখিয়ে প্রিমিয়ার লিগ ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল ক্লাবটি।
কয়েক দিন ধরেই আলোচনায় ঢাকার ক্লাবপাড়া। [...]

 

Sep 21 2019 বার্সেলোনা পরাজয় এড়াতে পারল না

গ্রিজমান-সুয়ারেজদের সঙ্গে বার্সেলোনার আকাশে নতুন আলোর ঝলকানি আনসু ফাতি। এদের সঙ্গে আছেন ফুটবলের জাদুকর হিসেবে যার খ্যাতি সেই লিওনেল মেসি। আক্রমণের এমন বহর থাকার পরেও গ্রানাডার জালে একবারও বল জড়ানো গেল না! নিজেদের ভুলে উল্টো ২ গোল হজম করতে হলো।
লা লিগায় গ্রানাডার বিপক্ষে শত চেষ্টা করেও ২-০ গোলের ব্যবধানে পরাজয় এড়াতে পারল না বার্সেলোনা। ম্যাচের [...]

 

Sep 21 2019 শান্তির মিছিলে তারার মেলা

আকাশ থেকে যেন নেমে এসেছে একঝাঁক তারা, রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের ‘মিউজিক ফর পিস’ অনুষ্ঠানের মঞ্চে। ২১ সেপ্টেম্বর। বিশ্ব শান্তি দিবস। গান বাংলা চ্যানেল শান্তির সেই বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় সুরে সুরে, গানের বাণীতে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, [...]

 

Sep 21 2019 আবৃত্তির মানুষ কামরুল হাসান মঞ্জু আর নেই

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কামরুল হাসান মঞ্জু। সাংস্কৃতিক অঙ্গন থেকে বেশ দূরে ছিলেন এই সময়টাতে। শনিবার সন্ধ্যায় তিনি চিরতরে অনতিক্রম দূরত্বে চলে গেছেন। সন্ধ্যা ৭টায় মারা গেছেন এই আবৃত্তিশিল্পী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
কামরুল হাসান মঞ্জুর ছোট ভাই মইনুল হাসান বিপ্লব প্রথম আলোকে তাঁর ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিকের [...]

 

Sep 21 2019 কতটি সংখ্যা?

সংখ্যা নিয়ে গণিতের অনেক ধরনের সমস্যা রয়েছে। যেমন, একটি সহজ সমস্যা দেখুন। যদি প্রশ্ন করি, দুই অঙ্কের কতটি সংখ্যা আছে যাদের একটি অঙ্ক ৫? এর উত্তরের জন্য আমাদের হয়তো খুব বেশি ভাবতে হবে না। কারণ ১৫, ২৫, ৩৫, ৪৫, ৬৫, ৭৫, ৮৫ ও ৯৫ এই আটটি সংখ্যায় একটি করে ৫ আছে। এখানে লক্ষ্য করলে দেখব [...]

 

Sep 21 2019 ধর্ষকের সঙ্গে কিশোরীর বিয়ে: লালমনিরহাটে কাজি গ্রেপ্তার

লালমনিরহাট সদর উপজেলায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীকে অভিযুক্ত ধর্ষণকারীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ওই কাজিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই দিন ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।||গ্রেপ্তার কাজির নাম শহিদুল ইসলাম। তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দা।অন্যদিকে শনিবার বিকেলে বিশেষ ব্যবস্থায় লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 
 
1