Sep 27 2019 অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পর অপেক্ষা বাড়ছে পাকিস্তানের

করাচির একটি গর্ব ছিল আন্তর্জাতিক ক্রিকেট মহলে। এখানে কখনো ওয়ানডে ম্যাচ বাতিল হয় না। একেবারে বাতিল হয় না বললে ভুল হবে, দর্শক হাঙ্গামায় তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কিন্তু প্রকৃতি এখানে কখনো ম্যাচের গতিতে বাঁধ সাধতে পারেনি। সে অহংকার কাল চূর্ণ হয়েছে। বৃষ্টিতে কাল শ্রীলঙ্কার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার প্রথম ওয়ানডে বাতিল হয়েছে। এত বছরের রেকর্ডটা সর্বোচ্চ [...]

 

Sep 27 2019 আজ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

আজ শনিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু। শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনাও।
অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। আজ ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হবে।
পুরাণে আছে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ। [...]

 

Sep 27 2019 টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন:
ইংলিশ প্রিমিয়ার লিগ
স্টার স্পোর্টস সিলেক্ট ১
শেফিল্ড–লিভারপুল
বিকেল à§«–৩০ মি.
চেলসি–ব্রাইটন
রাত ৮টা
এভারটন–ম্যান সিটি
রাত ১০–৩০ মি.
ইংলিশ প্রিমিয়ার লিগ
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
টটেনহাম–সাউদাম্পটন
রাত ৮টা
লা লিগা
ফেসবুক… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Sep 27 2019 রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে শেখ হাসিনার চার দফা প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার হুমকি উল্লেখ করে এর স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪ তম অধিবেশনে এই ইস্যুতে চার দফা প্রস্তাব পেশ করেছেন।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বারের মতো এবারেও… বিস্তারিত

[Read More]

—–
Source: [...]

 

Sep 27 2019 সিইও ফ্রড: মেইল করে যেভাবে টাকা হাতিয়ে নেয়

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাঁর আর্থিক কর্মকর্তাকে দিনের বেলা নানা রকম মেইল করেন। কোনো দিন হয়তো আর্থিক কর্মকর্তা দেখলেন তাঁর প্রতিষ্ঠান প্রধান মেইলে লিখছেন, একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। জরুরি কয়েক লাখ টাকা লাগবে। আজকের অফিস শেষ হওয়ার আগেই পাঠিয়ে দাও। ওই কর্মী বসের আদেশ হয়তো কোনো একটি ঠিকানায় অর্থ স্থানান্তর করে দিলেন। কিন্তু [...]

 

Sep 27 2019 বাংলাদেশ খেলছে ভুটানের বিপক্ষে, ভারত চায় মদরিচদের

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে দুই প্রতিপক্ষের মধ্যকার পার্থক্য টের পাওয়া যায় তাদের প্রস্তুতিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য ভুটানকে বেছে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিবেশী ভারত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা আঁটছে
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী বছর মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Sep 27 2019 কাঠমিস্ত্রি নারায়ণের গ্রন্থাগার

নারায়ণ মিস্ত্রি গ্রন্থাগারের প্রবেশপথের সামনে একটু খালি জায়গা। সেখানে দাঁড়িয়ে নারায়ণ চন্দ্র মিস্ত্রি (৫০) কাঠের ওপর খোদাই করে মনীষীদের কাঠচিত্র তৈরি করছেন। গ্রন্থাগারের ভেতরে পাঠকেরা পছন্দের বই নিয়ে পড়ছেন। আবার কেউ কেউ পত্রিকার পাতায় চোখ বোলাচ্ছেন। সম্প্রতি ওই গ্রন্থাগারে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
ঝালকাঠি শহরে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের বিপণিবিতানের ভেতরে দুই কক্ষের এই গ্রন্থাগার গড়ে [...]

 

Sep 27 2019 মিশা-জায়েদ বনাম মৌসুমী-তায়েব

দিন–তারিখ আগেই ঠিক ছিল, চলচ্চিত্রশিল্পীদের নির্বাচন হবে আগামী à§§à§® অক্টোবর। গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিকতা। গতকাল শুক্রবার ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে বর্তমান কমিটি। এর আগে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠিত হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সমিতির স্থায়ী সদস্যরা সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল [...]

 

Sep 27 2019 উগান্ডার মানুষ কেন ববি ওয়াইনে পাগল

দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। তবু উগান্ডায় বাংলাদেশ সুপরিচিত। দেশটির প্রায় ৮০ জেলায় কাজ করছে বাংলাদেশের ‘ব্র্যাক’। সেখানে একটা ব্যাংকও গড়েছে বৃহৎ এই উন্নয়ন সংস্থা।
আবার বাংলাদেশেও উগান্ডার খুব পরিচিতি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে বাংলাদেশিদের দুঃখভারাক্রান্ত অনেক রসিকতায় মিশে থাকে উগান্ডার নাম। বাংলাভাষীদের হাসিঠাট্টার বড় এক প্রতীক দেশটি।
বাংলাদেশের প্রায় ৯ বছর… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো [...]

 

Sep 27 2019 সিরাজদিখানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া এলাকায় ইছামতি নদীতে বঙ্গবন্ধু স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ দেখতে শুক্রবার বিকেলে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল নামে। স্থানীয়রা জানায় প্রতিবছর এই দিনে নৌকাবাইচ হয়। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার মানুষ জন আসেন। এই এলাকার মেয়েরাও তাঁদের… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো [...]

 
 
1