Oct 1 2019 তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ

বিভিন্ন দেশের কাছ থেকে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ব্যাপক প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবস দিবস ২০১৯ উদযাপন করেছে ঢাকায় [...]

 

Oct 1 2019 রূপগঞ্জের একটি বাড়ি থেকে সোয়া কোটি টাকা ও হাজারো ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন জামাল হোসেন, মোস্তফা কামাল ও মানিক মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, [...]

 

Oct 1 2019 পৃথিবীতে গাছের সংখ্যা কত?

গাছ বেশি থাকলে ভালো? আজ আমরা গাছ উজাড় করে ফেলছি, আমাজন পুড়িয়ে ছাই করে দিচ্ছি। এখন গাছ বাঁচানোই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু একটা সময় ছিল, যখন গাছ বেশি হয়ে যাওয়ায় পৃথিবী বিপদে পড়েছিল। আজ থেকে প্রায় ৩৫ কোটি বছর আগে বাতাসে অক্সিজেনের মাত্রা ছিল আজকের মাত্র ২০ শতাংশ। এর পরের পাঁচ কোটি বছরের [...]

 

Oct 1 2019 ছিনতাই হওয়া মুঠোফোন বেচেন মামা-ভাগনে

সম্পর্কে তাঁরা আপন মামা–ভাগনে। কম দামে ছিনতাই হওয়া মুঠোফোন কেনেন। বিক্রি করেন বেশি দামে। তাও অন্য দোকানের চেয়ে কম দামে। কিন্তু শেষরক্ষা হয়নি তাঁদের। এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে পাওয়া তথে৵র ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন দোকানদার দোস্ত মোহাম্মদ, খলিলুর রহমান, সাহেদুল ইসলাম ও সোহেল রানা। পলাতক রয়েছেন খোরশেদ আলম। গত [...]

 

Oct 1 2019 ফেসবুকে মতামত লেখকেরাও ছাড় পাবেন

মতামত ও বিদ্রুপাত্মক লেখাগুলোকে ফ্যাক্ট চেকিং প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক। অনেক সময় ফেসবুক প্ল্যাটফর্মে মতামতধর্মী লেখাগুলোকে ভুয়া ও ভুল তথ্য বলে অনেকেই ফ্ল্যাগ দেখান। এখন থেকে এ ধরনের লেখাগুলোকে ভুয়া খবরের আওতায় ফেলবে না ফেসবুক।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাক্ট চেকারদের কাছ থেকেও যদি প্রকাশকদের মতামত ও বিদ্রুপাত্মক লেখা ভুয়া [...]

 

Oct 1 2019 টেকনাফ স্থলবন্দর দিয়ে দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবারও পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল ছয়টি ট্রলার থেকে ৫৬৯ টন পেঁয়াজ খালাস হয়েছে। এ নিয়ে ভারত রপ্তানি বন্ধের পর গত দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
খালাস হওয়া পেঁয়াজ ছাড়াও নাফ নদীতে আরও চারটি ট্রলারে ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ আজ বুধবার স্থলবন্দর দিয়ে খালাস হওয়ার কথা [...]

 

Oct 1 2019 ক্যাসিনো-কাণ্ডের পর মতিঝিল থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে বদলি

ক্যাসিনো–কাণ্ডের পর গতকাল মঙ্গলবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ আটজন কর্মকর্তাকে ডিএমপির একাধিক ইউনিটে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়।
যেসব ওসিকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে মতিঝিল থানার ওসি ওমর ফারুককে ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগে বদলি করা হয়েছে। কলাবাগান থানার ওসি মোহাম্মদ [...]

 

Oct 1 2019 জুভেন্টাসের দুর্দান্ত জয়

চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচে জুভেন্টাসের কাছে পাত্তাই পেল না লেভারকুসেন। নিজেদের মাঠে গ্রুপপর্বের এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল জুভেন্টাসেরই। হিগুয়েইন, ফেডরিকো বের্নারদেস্কি ও রোনালদোর এক এক করে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। মৌসুমে জুভদের এটি প্রথম জয়। গ্রুপপর্বের প্রথম ম্যাচটিতে সমতা নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদো-হিগুয়েইনরা।
শুরুতে বলের দখল নিয়ে খেলে লেভারকুসেন। [...]

 

Oct 1 2019 দম আটকানো ম্যাচে রিয়াল মাদ্রিদের সমতা

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটা বাজেভাবে হেরে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। আজ দ্বিতীয় ম্যাচটাও হারতে বসেছিল। শেষতক অবশ্য পরাজয় এড়াতে পেরেছে স্প্যানিশ জায়ান্টরা।
নিজেদের দুর্গ, চিরচেনা পরিবেশ। বার্নাব্যুতে বল দখলে ব্রুগার চেয়ে ঢের এগিয়ে। ব্রুগার খেলোয়াড়েরা রিয়ালের আক্রমণ সামাল দিতেই বেসামাল। অথচ এমন পরিস্থিতে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ! প্রথমার্ধের নবম… বিস্তারিত

[Read [...]

 

Oct 1 2019 শুরু হলো ঢাকা পর্বের নিবন্ধন

অপেক্ষার পালা শেষ। শুরু হলো ‘লাভেলো কিআনন্দ ২০১৯’ উৎসবের ঢাকা পর্বের নিবন্ধন। নিবন্ধন করতে ক্লিক করো এই লিংকে (service.prothomalo.com/kianondo)।
২৫ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে কিআনন্দের ঢাকা পর্বের উৎসব। অংশগ্রহণের জন্য করতে হবে অনলাইন নিবন্ধন। সেই সঙ্গে আনতে হবে ২০১৯ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ছয়টি প্রবেশ কুপনের যেকোনো তিনটি। কুপন না থাকলে [...]

 
 
1