Jul 13 2020 ৫ ডলারে শুরু, এখন নাটোরের মাসুমের মাসে আয় ৪ হাজার ডলার

প্রচলিত চাকরির সুযোগ ছিল মাসুম প্রামাণিকের। কিন্তু তা না করে এখন করছেন ফ্র্রিল্যান্সিং। প্রথমে পাঁচ ডালার আয় দিয়ে শুরু করলেও এখন তাঁর মাসিক আয় প্রায় চার হাজার ডলার। তাঁর ‘স্টোরি আইটি’ নামের কোম্পানিতে কাজ করছেন অন্তত ১৬ তরুণ-তরুণী।
মাসুম নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর গ্রামের আবুল প্রামাণিক ও আছিয়া বেগম দম্পতির ছেলে।
মাসুমের সাফল্যের গল্পের শুরুটা ২০১৩ [...]

 

Jul 13 2020 পর্যটকদের জন্য কাশ্মীর খুলে গেল আজ

করোনাভাইরাসের সংক্রমণ চলার মধ্যেই পর্যটকদের জন্য আজ মঙ্গলবার থেকে ধাপে ধাপে জন্মু ও কাশ্মীর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। তবে এ জন্য জারি করা হয়েছে একগুচ্ছ কড়া নির্দেশনা।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রথম পর্যায়ে শুধু উড়োজাহাজে আসা পর্যটকেরাই কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। গত রোববার জারি করা এই নির্দেশনায় জন্মু ও কাশ্মীর সরকার আরও বলেছে, [...]

 

Jul 13 2020 করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিরা প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছেন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা নেহাত কম নয়। এই করোনাজয়ীদের ঝুঁকিও কমছে। কারণ, তাদের শরীরে অ্যান্টিবডি (রোগপ্রতিরোধ ক্ষমতা) তৈরি হচ্ছে। কিন্তু এখন বিজ্ঞানীরা নতুন তথ্য জানাচ্ছেন।
বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা রোগী কয়েক মাসের ব্যবধানে এই রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, বছরের পর বছর ধরে মানুষ [...]

 

Jul 13 2020 চ্যাম্পিয়নস লিগে যাওয়ার পথে পা হড়কাল ইউনাইটেডের

গত রাতে সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে আদৌ চ্যাম্পিয়নস লিগে জায়গা হবে কি না, তা নিয়ে সংশয়ে পড়ে গেল ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাব
ওল্ড ট্রাফোর্ড আবারও দেখল ফার্গি টাইম। নব্বই মিনিটের পর যোগ করা সময়কে আগে ইউনাইটেড সমর্থকেরা গর্ব ভরে ডাকতেন ‘ফার্গি টাইম’ বলে। সে যোগ করা [...]

 

Jul 13 2020 ভাতের কষ্টে সুনামগঞ্জের বানভাসি ফাতেমারা

ফাতেমা বেগমের (৫৫) ঘরে এখন দ্বিতীয় দফা ঢলের পানি। খাওয়া, ঘুম সেখানেই। কিন্তু খাবেন কী? নিজে কোনো কাজ পাচ্ছেন না, স্বামী অসুস্থ। ভাতের কষ্টে দিন কাটছে তাঁদের।
সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বানভাসি ফাতেমা বেগম গতকাল সোমবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা নিতে। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ত্রাণের অপেক্ষায় সারিতে বসে আছেন। বিপর্যস্ত [...]

 

Jul 13 2020 অন্তঃসত্ত্বা নারীর মুখের যত্ন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অন্তঃসত্ত্বা নারীরা এখন পারতপক্ষে বাড়ি থেকে বের হচ্ছেন না। চিকিৎসকের পরামর্শে তাঁদের নিয়মিত চেকআপের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে টেলিমেডিসিনেই কাজ চলছে। দাঁতের চিকিৎসকের কাছে যাওয়াও প্রায় বন্ধ রয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের এ সময় দাঁতে গর্ত, ব্যথা, মুখ ফুলে যাওয়া ও মাড়ির রোগের মতো জটিলতা দেখা দিতে পারে। [...]

 

Jul 13 2020 পাহাড়ি নদীর স্রোতে ভেসে নিখোঁজ

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী গণেশ্বরীর পানির স্রোতে ভেসে পুতুল ঘাগড়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাত সাতটার দিকে সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজ পুতুল ঘাঘড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের জিনি রিছিলের ছেলে। তিনি পেশায় শ্রমজীবী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ [...]

 

Jul 13 2020 এখনও শিরোপার স্বপ্ন দেখে ইন্টার

গত রাতে তুরিনোকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ফলে একটু হলেও এখনও ইন্টারের লিগ জয়ের আশাটা বেঁচে আছে
দল পিছিয়ে থাকলে কোচ আন্তোনিও কন্তে বিরতির সময় নিশ্চয়ই খেলোয়াড়দের কোনো না কোনো টনিক দেন। না হয় প্রত্যেকবার পিছিয়ে পড়ার পরেও ইন্টার এমন দোর্দণ্ড প্রতাপে ফিরে আসে কী করে!
এসি মিলানের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন। প্রথমার্ধ শেষে ২-০ গোলে [...]

 

Jul 13 2020 বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না কিশোরীর

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বন্যার পানির তীব্র স্রোতে নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাচ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম বিদ্যুৎ আক্তার (১৪)। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাবনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে। আর নিখোঁজ কিশোরী হলো একই গ্রামের আলিফা আক্তার [...]

 

Jul 13 2020 ৫০ পুলিশ পরিবারে স্বজন হারানোর বেদনা, সংক্রমণ–মৃত্যু কমেছে

পুলিশের পরিদর্শক রাজু আহমেদের ১২ বছর বয়সী ছেলেটা সব সময় মনমরা হয়ে থাকে। আট বছরের মেয়েটা যখন-তখন বাবার জন্য কাঁদে। ওরা দুজনই স্কুলে পড়ে। ছেলেমেয়েদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পান না ওদের মা আফরোজা নাজনীন।
গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজু আহমেদ। সারা দেশে রাজুর মতো ৫০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত [...]

 
 
1