Oct 2 2019 প্লে স্টোরে ১৭২ ক্ষতিকর অ্যাপ

গুগল প্লেস্টোরে গত সেপ্টেম্বর মাসে ১৭২টি ক্ষতিকর প্রোগ্রামযুক্ত অ্যাপের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। এসব অ্যাপ ৩ কোটি ৩৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের গবেষকেরা এ তথ্য জানান।
ইসেটের গবেষক লুকাস স্টেফাঙ্কো বলেন, গুগল প্লেস্টোরে থাকা ক্ষতিকর ১৭২ টি অ্যাপে অ্যাডওয়্যার পাওয়া গেছে। এসব অ্যাডওয়্যার ডিভাইসে ইনস্টল হয়ে ব্যবহারকারীর তথ্য চুরিসহ নানা ক্ষতি করতে পারে। [...]

 

Oct 2 2019 কিশোরগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি আটক: র‌্যাব

কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম আব্দুল্লাহ আল মাসউদ (৩৩)। তিনি কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার একেএম শামসুল ইসলামের ছেলে। রেলস্টেশন এলাকায় [...]

 

Oct 2 2019 দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট সকাল সোয়া আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এটি স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লির পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম [...]

 

Oct 2 2019 চন্দন বড়ুয়ার রিলিফ ভাস্কর্য

গৌতম বুদ্ধ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা মাদার তেরেসার অবিকল প্রতিকৃতি কাঠের ওপর ফুটিয়ে তোলেন তিনি। চারুকলার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর। তবু শিল্প সৃষ্টিতে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চন্দন বড়ুয়া নামের এই নিভৃতচারী শিল্পীর বসবাস খাগড়াছড়ির দীঘিনালায়। শিল্পকর্ম বিক্রির পাশাপাশি সংসার চালাতে কাপড়ের ব্যবসাও করেন তিনি।
দীঘিনালার বোয়ালখালী সদর ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী [...]

 

Oct 2 2019 আ. লীগে বিরোধ জিইয়েই থাকছে

২২ বছর ধরে সম্মেলন হচ্ছে না বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের। অভ্যন্তরীণ বিরোধও রয়েছে। এরই মধ্যে আগামী নভেম্বরে সম্মেলনের কথা চলছে। সম্মেলনকে নিয়ে নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। তবে এই সম্মেলনে কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠবে কি না, সেদিকে নজর রাখছেন অনেকে।  
বোয়ালখালীতে আওয়ামী লীগের দুটি কমিটি ছিল। একটির নেতৃত্বে ছিলেন নুরুল আমিন ও [...]

 

Oct 2 2019 জরুরি জন্মনিরোধক পিল ব্যবহারে সচেতন থাকুন

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধক পিল খাওয়ার একটা বেশ চল হয়েছে। অনেকে গর্ভধারণের ঝুঁকিপূর্ণ সময়ে একই মাসে এ ধরনের জরুরি গর্ভনিরোধক পিল একাধিকবার খেয়েছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই। সাধারণত অরক্ষিত শারীরিক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই পিল খেতে হয়।
এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে দেরি হয়। এই সময়ের [...]

 

Oct 2 2019 সুয়ারেজের জোড়া গোলে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

ন্যু ক্যাম্পে অনেক বার্সা সমর্থক তখনো নিজের আসনটি খুঁজে পাননি হয়তো। ততক্ষণেই কিনা গোল হজম করে বসল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে আজ ম্যাচের দ্বিতীয় মিনিটেই মার্টিনেজের গোলে ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। কিন্তু গোল ব্যবধানে পিছিয়েও ছেড়ে কথা বলেনি কাতালানরা। একের পর এক আক্রমণে ইন্টারের রক্ষণকে ব্যস্ত রেখেছে মেসি-সুয়ারেজরা। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে [...]

 

Oct 2 2019 শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও মোবাইল জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ এবং ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল জব্দ করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসবের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট বিমানবন্দরে পৌঁছালে সাহাবুদ্দিন ও মনির আহমেদ নামে দুই যাত্রীকে সন্দেহ হয়। পরে তাঁদের তল্লাশি [...]

 

Oct 2 2019 রূপান্তর

ঠিক এই রকম দুপুরে তার পুরোনো আটপৌরে জীবন ফেরত পেতে ইচ্ছে করে। গরমে কাহিল হয়ে গোসল করে মেঝে পানি দিয়ে মুছে ফ্যান ছেড়ে দিত। অসহ্য গরম আর মেঝের ঠান্ডায় ভাতঘুম। কত দিন ও রকম ঘুম হয় না। ষোলো শ বর্গফুটের এই ফ্ল্যাটবাড়িতে এসির ঠান্ডা বাতাসে বসে এমন চিন্তাও অদ্ভুত লাগে।অথবা কলেজ শেষে হুট করে শিউলি [...]

 

Oct 2 2019 মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় বাবা খুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। দুপুরে উপজেলার পাটগ্রাম এলাকায় হামলার শিকার হন তিনি। পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম আবদুর রউফ (৪৫)। গ্রেপ্তার হয়েছেন আমিনুল ইসলাম (২৮)। তিনি কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।… বিস্তারিত

[...]

 
 
1