Oct 15 2019 কোরিয়ান পপ তারকার মৃতদেহ উদ্ধার

কোরিয়ান পপ তারকা ও অভিনয়শিল্পী সুল্লির মৃতদেহ তাঁর নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর আসল নাম চোই জিন-রি। বয়স ২৫। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে সিয়ংনামের সুজেং-গু শহরে তিনি বাস করতেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ‘এখন পর্যন্ত এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিঠি পাওয়া গেছে। তদন্ত চলছে।’ মৃত্যুর আগে তাঁর [...]

 

Oct 15 2019 বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিশেষ কৌশলে ইয়াবার চালান নিয়ে দেশের বাইরে যাওয়ার সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক করা ওই যাত্রীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০)। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশের বিশেষ শাখা (এসবি)।বিমানবন্দর জোনের এসবি সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। [...]

 

Oct 15 2019 বাসাবাড়িতে আর গ্যাস-সংযোগ নয়

বাসাবাড়িতে আর গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে না। এর পরিবর্তে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার করতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা হয়। একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম [...]

 

Oct 15 2019 গ্রাহকের টাকা আত্মসাৎ করতেন ব্যাংক কর্মকর্তা

তিনি ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার। এই সুযোগ কাজে লাগিয়ে চেক জালিয়াতি করে একে একে তিনি আত্মসাৎ করেছেন গ্রাহকের ১১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকা। এই ব্যাংক কর্মকর্তার নাম মো. ইফতেখারুল কবির। আর এই কাজে তাঁকে সহযোগিতা করেছেন আরও সাতজন। তাঁদের বিরুদ্ধে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
গত ৮ আগস্ট পুলিশের [...]

 

Oct 15 2019 তিন দিন ধরে ফেরি চলাচল প্রায় বন্ধ, ঘাটে ভোগান্তি

পদ্মা নদীতে নাব্যতা–সংকটের কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল করলেও নাব্যতা–সংকটের কারণে গত রোববার দুপুর থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল প্রায় বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পণ্য পরিবহনের অনেক গাড়ি পাঁচ–ছয় দিন ধরে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে।… বিস্তারিত

[...]

 

Oct 15 2019 ১৫ দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার সুপারিশ

পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশি যাচাইয়ের (ভেরিফিকেশন) প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের বৈঠকে পাসপোর্ট দেওয়ার বিলম্বের কারণ নিয়ে আলোচনা করা হয়। কমিটি à§§à§«… বিস্তারিত

[...]

 

Oct 15 2019 জাহাজভাঙা কারখানায় বন্ধ হচ্ছে না দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানাগুলোতে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়লেও দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। গত à§§à§« দিন পাঁচটি দুর্ঘটনায় পাঁচ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। সর্বশেষ গত সোমবার দুপুরে শীতলপুর সাগরিকা শিপইয়ার্ড লিমিটেড নামের একটি জাহাজভাঙা কারখানায় ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামাতে গিয়ে অপু চাকমা ও তপন চাকমা নামের দুই শ্রমিক আহত হন। 
এসব [...]

 

Oct 15 2019 আগাম পেঁয়াজ চাষে দেরি

দেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে পাবনার সুজানগর উপজেলা অন্যতম। সেখানে প্রতিবছর আগাম পেঁয়াজের আবাদ হয়। কিন্তু এবার হুট করে বন্যার কারণে এ পেঁয়াজ আবাদ শুরু করা যায়নি। এতে চলমান পেঁয়াজসংকট মোকাবিলা আরও কঠিন হয়ে যাবে বলে কৃষকদের আশঙ্কা। 
কৃষকেরা জানান, ডিসেম্বর থেকে পেঁয়াজ আবাদের মূল মৌসুম শুরু হয়। মার্চে এসব পেঁয়াজ বাজারে যাওয়া শুরু হয়। তবে [...]

 

Oct 15 2019 মধ্যরাতের পানের বাজার

পানের বাজারটি একটু ব্যতিক্রম। এটি আট-দশটি বাজারের মতো নয়। সপ্তাহের শনি ও মঙ্গলবার দিবাগত রাত একটা থেকে ভোর ছয়টার মধ্যেই শেষ হয় বেচাকেনা। বাজারে আসেন অসংখ্য পাইকারি ক্রেতা ও কৃষক। এ দুদিন রাতের বেলা প্রায় ১ কোটি টাকার পানের বেচাকেনা হয়। দিনের বেলা পানগুলো সরবরাহ করা হয় চট্টগ্রামের বড় বাজারগুলোতে। বাজারটির নাম পুঁইছড়ি নাপোড়া বাজার। [...]

 

Oct 15 2019 ভাইবোনের ‘মানবতার যাত্রা’

কর্মব্যস্ত মানুষ সাপ্তাহিক ছুটির দিনে বিশ্রাম নেন। সময় কাটান পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু তাঁরা ব্যতিক্রম। ছুটির দিনে ছুটে যান কেরানীগঞ্জের প্রত্যন্ত এলাকায়। চিকিৎসাসেবা দেন অসহায় ও দরিদ্র মানুষকে।
তাঁরা হলেন চিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বোন নাসরিন রহমান। তাঁরা নিজেদের এই উদ্যোগের নাম দিয়েছেন জার্নি ফর হিউম্যানিটি বা মানবতার যাত্রা। একেক সপ্তাহে একেক এলাকায় ভাই–বোনের আলাদিন [...]

 
 
1