Oct 18 2019 বিজ্ঞানসম্মত সেরা সুন্দরী বেলা হাদিদ

বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মার্কিন মডেল বেলা হাদিদ। অন্তত গ্রিক গণিতবিদ্যার বিচার তাই বলছে। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’-এ সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন এ সুপার মডেল। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী এই সুপার মডেল বেলা।
ডেইলি মেইল ও সিএনএনের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মূলত [...]

 

Oct 18 2019 ছেলের ছুরিকাঘাতে খুন টারজানের স্ত্রী

মঙ্গলবার রাতের ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ছেলের হাতে খুন হন ‘টারজান’খ্যাত অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি লান্ডিন। রন ও ভ্যালোরির ছেলে ৩০ বছর বয়সী ক্যামেরন এলিও পুলিশের গুলিতে নিহত হন। এমনটিই জানিয়েছে ডেইলি মেইল।
পুলিশ জানায়, তাঁরা ৯১১ নম্বরে বারবারার কাউন্টি শেরিফের দপ্তরে একটা জরুরি ফোনকল পেয়ে ছুটে যান। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার হোপ রাঞ্চের একটা [...]

 

Oct 18 2019 আসছে ৬৫ কিমির আধুনিক চক্রাকার সড়ক

ঢাকা শহরের পশ্চিমাংশে চক্রাকার সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ৫৫ দশমিক ৮ মিটার প্রস্থের ‘আধুনিক’ এই সড়কে দ্রুতগতির যান চলাচলের জন্য লেন থাকবে চারটি। দুই পাশে দুটি করে সার্ভিস লেন ছাড়াও মেট্রোরেলের জন্য ১০ মিটার করে জায়গা রাখা হবে। দুই পাশে পরিষেবা সংযোগের জন্য তৈরি করা হবে ‘টানেল’।সড়কটি শুরু হবে আবদুল্লাহপুর থেকে। বিরুলিয়া, গাবতলী, চুনকুটিয়া, [...]

 

Oct 18 2019 ক্যাসিনো বিরোধের পর এক কাতারে হুইপ-মেয়র

ক্যাসিনো এবং জুয়াবিরোধী অভিযান নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের দুই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে দুই নেতার মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। পরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুজনে আবার এক কাতারে চলে আসেন।
এই দুই নেতা হলেন সংসদে বিরোধী দলীয় হুইপ সামশুল হক চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। [...]

 

Oct 18 2019 ছাড়া পেয়েছেন হেলেন হান্ট

কয়েক সেকেন্ডের ঘটনা। স্থান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। স্থানীয় সময়, বুধবার বিকেল ৫টা। একটা কালো এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) গাড়িকে উল্টে ফেলে দিল একটা সাদা গাড়ি। আর ওই কালো গাড়িতেই ছিলেন ৫৬ বছর বয়সী অস্কারজয়ী চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার হেলেন হান্ট।
ইয়াহু নিউজ থেকে জানা গেছে, গাড়ির পেছনের আসনে বসেছিলেন হেলেন হান্ট। গাড়ি উল্টে যাওয়ায় [...]

 

Oct 18 2019 অস্ট্রেলিয়ায় আরবি তৃতীয় প্রধান ভাষা

কোন অঞ্চলের মানুষ কী ভাষায় কথা বলে—এমন প্রশ্নের উত্তর সাধারণত খুব চটজলদি দিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেমন এ প্রশ্নের উত্তর হবে ‘বাংলা’। সঙ্গে একটা ভ্রুকূটিও জুটবে, যার অর্থ হচ্ছে ‘এও জানো না!’ কিন্তু শুনতে যেমনই হোক, এ ধরনের চটজলদি উত্তর খুব সুবিধার জিনিস নয়। কারণ, এর মাধ্যমে একটি অঞ্চলের অন্য ভাষাভাষী মানুষদের অগ্রাহ্য করা [...]

 

Oct 18 2019 পাবজি খুলে দেওয়া হয়েছে: মোস্তাফা জব্বার

দক্ষিণ কোরিয়ার ডেভেলপার প্রতিষ্ঠান ব্লুহোলের তৈরি করা অনলাইন ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি) খুলে দেওয়া হয়েছে। গেমটির মাধ্যমে তরুণেরা সহিংসতায় উদ্বুদ্ধ হতে পারে আশঙ্কায় গেমটি বন্ধ করা হয়েছিল।
বন্ধের ফলে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি ইনস্টল করা যাচ্ছিল না।
পাবজি কেন নিষিদ্ধ করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার… বিস্তারিত

[...]

 

Oct 18 2019 বন্ধুর বুকে বন্ধুর ছুরি

বাগেরহাট শহরতলির মাজার মোড়ে এক তরুণের ছুরিকাঘাতে আরেক তরুণ খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৃত অবস্থায় ওই তরুণকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়। বাগেরহাট-খুলনা মহাসড়কের হজরত খানজাহান (রহ.)–এর মাজার মোড়ে নির্মাণাধীন মাজার ফটকের কাছে ওই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম তালিম মল্লিক (১৯)। তিনি মাজারসংলগ্ন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের ইয়াসিন মল্লিকের ছেলে। [...]

 

Oct 18 2019 দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সব ধর্ম, বর্ণ, গোত্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনন্য নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছে সরকার।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার আমলে সব ধর্ম-বর্ণের মানুষ [...]

 

Oct 18 2019 আবারও অনশনে চাঁদের কণা

বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 
 
1