Oct 20 2019 ‘পরনের কাপড় ছিঁড়ে মুখ বেঁধে আসামিরা ধর্ষণ করে’

‘আসামিরা আমাকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে কিল-ঘুষি মারতে থাকে। দুজন আমার দুই হাত ধরে রাখে। আরেকজন পরনের কাপড় ছিঁড়ে মুখ বেঁধে ফেলে। এরপর একের পর এক আসামি আমাকে ধর্ষণ করে।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারী (৪০)।
গতকাল রোববার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক [...]

 

Oct 20 2019 মিজান গার্ডেনে গাছে গাছে ফুল-ফল

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া গ্রামের মিজান গার্ডেন। সেখানে গেলেই এখন প্রথমেই নাকে আসে বাতাসে ভেসে আসা টক-মিষ্টি কাঁচা মাল্টার গন্ধ। চারপাশে তাকাতেই চোখে পড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে মাল্টাসহ নানা ফল। গাছে গাছে ঝুলছে নানা রঙের ফল। ফলের ভারে নুয়ে পড়েছে ডালপালা।
এই অপরূপ দৃশ্যের পেছনে যাঁর শ্রম-ঘাম ও পরিকল্পনা, তাঁর নাম মিজানুর রহমান। [...]

 

Oct 20 2019 ঢাকা ওয়াসাকে ভাবমূর্তি ধোয়ামোছা করতে বলা হয়েছে

সুপেয় পানি, জলাবদ্ধতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়েছে ঢাকা ওয়াসা। বিশেষ করে সুপেয় পানি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি কমিটিকে জানান, ২০২১ সালের মধ্যে শতভাগ সুপেয় পানি নিশ্চিত করা হবে। কমিটি ওয়াসাকে নিজেদের ভাবমূর্তি ধোয়ামোছা করতে বলেছে।
গতকাল রোববার জাতীয় [...]

 

Oct 20 2019 এক অন্য রকম শিক্ষকের গল্প

সময়টা ২০১৪ সাল। তত দিনে শিক্ষক জীবনের বেশ কিছু বছর কাটিয়ে দিয়েছেন সিত্তুন নাবিলা সিদ্দিকা। হঠাৎ একদিন ভাবলেন শিক্ষার্থীদের একটু বিশেষভাবে গড়ে তুললে কেমন হয়? সেই ভাবনা থেকেই ‘স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি’—স্লোগানে তিনি শুরু করেন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া। এর বাইরে শিক্ষার্থীরা যেন ইংরেজি ভাষা ও বাংলা বানানে দক্ষ হয়ে ওঠে সে [...]

 

Oct 20 2019 স্বপ্ন দ্রুত সত্যি হয়ে গেল: সারা

১৯৯৫ সালে গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’। সেই রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি। নির্মিত হচ্ছে এই ছবির রিমেক। এই ছবিতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় এবার দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে। ২০২০ সালের ১ মে মুক্তি পাবে এই ছবি। তা ছাড়া সারা আলী খানকে দেখা যাবে [...]

 

Oct 20 2019 গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে অভিনব প্রতিবাদ

সংবাদপত্রের স্বাধীনতাকে সীমিত করে সম্প্রতি একটি আইন হয়েছে অস্ট্রেলিয়ায়। এ আইনের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক জোট হয়ে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।
গণমাধ্যম জগতে সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতার মানসিকতা দেখা যায়। রাষ্ট্রের পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এমন কোনো আইন করলেও তাই অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম [...]

 

Oct 20 2019 কাউন্সিলর তারেকুজ্জামান ১৪ দিনের রিমান্ডে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
এর আগে তারেকুজ্জামান রাজীবকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে [...]

 

Oct 20 2019 যুবলীগ সম্মেলন: প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন, সদস্যসচিব হারুন

যুবলীগের আসন্ন সম্মেলনের জন্য প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্যসচিব।গণভবনে রোববার অনুষ্ঠিত যুবলীগের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।… বিস্তারিত

[...]

 

Oct 20 2019 এটি বিএনপির ১১ বছরের পুরোনো বুলি: তথ্যমন্ত্রী

‘সরকারের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই’—এটি বিএনপির পুরোনো বুলি উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই এটা বলছে। পুরোনো এই ঢোল তারা à§§à§§ বছর ধরে বাজাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে রোববার দুপুরে গণযোগাযোগ অধিদপ্তর একটি কর্মশালার আয়োজন করে। জেলা তথ্য অফিসারদের নিয়ে এ কর্মশালায় [...]

 

Oct 20 2019 ইউনাইটেডে থামল লিভারপুলের জয়রথ

এক দল ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগে ১২তম। অন্য দল ড্র কী জিনিস সেটাই ভুলে গেছে, ৮ ম্যাচে ৮ জয় নিয়ে শীর্ষে। এমন এক ম্যাচে লিভারপুলই ছিল পরিষ্কার ফেবারিট। ওল্ড ট্রাফোর্ডেও নতজানু হয়ে ম্যাচ শুরু করতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু শুধু শুধু তো আর ইংল্যান্ড বা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ বলা হয় না [...]

 
 
1