Nov 20 2019 বুড়িগঙ্গার পানিদূষণ

বুড়িগঙ্গা নদীর তীরে থাকা পরিবেশগত ছাড়পত্র নেই, এমন ২৭টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পরিবেশ অধিদপ্তরের প্রতি হাইকোর্টের নির্দেশটি প্রশংসার যোগ্য। এই নির্দেশ বুড়িগঙ্গার পানিদূষণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কেননা, ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগই ডায়িং কারখানা, যেগুলোর বর্জ্য বুড়িগঙ্গা–দূষণে বড় ধরনের ভূমিকা পালন করে আসছিল।
বুড়িগঙ্গা দেশের প্রধান নদীগুলোর একটি। কিন্তু… বিস্তারিত

[...]

 

Nov 19 2019 সিদ্ধিরগঞ্জে পরিবহনশ্রমিকদের ধর্মঘট চলছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহনশ্রমিকেরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করছেন। নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাঁদের এই ধর্মঘট চলছে। এ কারণে বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ আশপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাতটা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহনশ্রমিকেরা সড়কে… বিস্তারিত

[...]

 

Nov 19 2019 লবণকাণ্ডে তুলকালাম

কি পুরুষ, কি নারী, কি শিশু, কি বৃদ্ধ—পড়িমরি করে ছুটছেন দোকানে। যে যাঁর সামর্থ্য অনুযায়ী লবণ কিনছেন। হাতে, ব্যাগে, বস্তায় করে সেসব লবণ নিয়ে ফিরছেন সবাই। কাল থেকে দাম বেড়ে যাবে—এমন গুজবে এ ‘লবণকাণ্ড’।
কার কাছ থেকে দাম বাড়ার খবর পেলেন, তার সদুত্তর নেই কারও কাছে। কেউ শুনেছেন পাশের বাড়ির ভাবির কাছে। কেউবা বন্ধুর কাছে। পথচারীদের [...]

 

Nov 19 2019 অ্যাডোবের যে টুল এখনই ব্যবহার বন্ধ করবেন

অ্যাডোব অ্যাক্রোব্যাট ২০১৬ ও অ্যাডোব রিডার ২০১৫ টুল এখনো অনেকেই ব্যবহার করেন। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব ঘোষণা দিয়েছে তারা এ দুটি টুল থেকে সমর্থন তুলে নিচ্ছে। আগামী বছরের ৭ এপ্রিলের পর আর অ্যাডোবের এ দুটি টুলে কোনো নিরাপত্তা প্রোগ্রাম ছাড়বে না তারা। ফলে এ সফটওয়্যার বা টুলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সাইবার দুর্বৃত্তরা এসব টুল কাজে [...]

 

Nov 19 2019 কুষ্টিয়ায় পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় গত শনিবার থেকে শুরু হওয়া বাস ধর্মঘটের চার দিন পর আজ বুধবার সকাল থেকে বাস চালানোর আশ্বাস দিয়েছিলেন বাসমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সে আশ্বাসের কোনো প্রতিফলন ঘটেনি। বরং এর সঙ্গে যোগ হয়েছে কিছু বিড়ম্বনা। আজ সকাল থেকে দূরপাল্লার ঢাকাগামী বাসও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ট্রাক চলাচলও।
এতে পাঁচ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে কুষ্টিয়ার [...]

 

Nov 19 2019 ঢাকায় র‍্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত ১

রাজধানীর হাজারীবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে দুর্বৃত্তদের ‘গুলিবিনিময়ে’এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব বলছে, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।
আজ বুধবার ভোররাতের দিকে র‍্যাব-২-এর একটি টহল দলের সঙ্গে দুর্বৃত্তদের এই ‘গুলিবিনিময়ের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।
র‍্যাব-২ বলছে, নিহত… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Nov 19 2019 ময়মনসিংহে আজও বাস চলছে না

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ বিভিন্ন দাবিতে গতকালের মতো আজ বুধবারও ময়মনসিংহ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী।
ময়মনসিংহের মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনাল, পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড ও উত্তরবঙ্গ বাসস্ট্যান্ড থেকে দ্বিতীয় দিনের মতো কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি অন্য কোনো গন্তব্য থেকে ময়মনসিংহে কোনো বাস আসেনি। তবে বিআরটিসি বাসগুলো নিয়মিতভাবেই [...]

 

Nov 19 2019 কাশ্মীরে গ্রেপ্তার ৭৬৫, ক্ষতি ১০০ কোটি ডলার

আগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। কাশ্মীর সরকার গতকাল মঙ্গলবার লোকসভায় জানিয়েছে, ৫ আগস্ট এই ঘোষণা দেওয়ার পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মীরে ৭৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে গ্রেপ্তার করা ব্যক্তিদের সঠিক সংখ্যা উল্লেখ করল।
হিমালয় অঞ্চলের প্রধান বাণিজ্য সংস্থা জানিয়েছে, আগস্ট থেকে গতকাল [...]

 

Nov 19 2019 এক্সট্রা অ্যাপে পাওয়া যাবে স্বপ্নের পণ্য

এখন এক্সট্রা গিফট প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে স্বপ্নের বিভিন্ন পণ্য উপহার হিসেবে পাঠানো যাবে। সম্প্রতি খুচরা বিক্রয়ের প্রতিষ্ঠান স্বপ্ন ও অনলাইন উপহার কেনাকাটার প্ল্যাটফর্ম এক্সট্রা কর্তৃপক্ষ একটি চুক্তি সই করেছে। এতে এখন কাউকে এক্সট্রা গিফটের মাধ্যমে স্বপ্নের গিফট কার্ড উপহার দেওয়া যাবে।
এক্সট্রার বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মদিন, বিয়ে বা করপোরেট প্রয়োজনে এক্সট্রা অ্যাপের মাধ্যমে যেকোনো সময়… বিস্তারিত

[...]

 

Nov 19 2019 সন্তানসম্ভবা নারীকে মেরে ফেলল কুকুর

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি জঙ্গলে কুকুরের হামলায় সন্তানসম্ভবা এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় ওই জঙ্গলে শিকার অভিযান চলছিল। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের ভিলার কটার শহরের কাছে সম্প্রতি ২৯ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়। জঙ্গলে নিজের কুকুর নিয়ে হাঁটতে যান ওই নারী। পরে কুকুরের আক্রমণের [...]

 
 
1