Nov 29 2019 ধর্মঘটে অচল নৌচলাচল

সারা দেশে আজ শনিবার নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে খাবার ভাতা ও মজুরিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছে। ধর্মঘটে নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন নৌপথে ছোট বড় নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা দাবি বাস্তবায়নের [...]

 

Nov 29 2019 রাস্তায় গরমাগরম শীতের পিঠা

চুলা একটি। জ্বালামুখ কয়েকটি। সবকটি মুখেই বসানো মাটির তাওয়া। তাতে তৈরি হচ্ছে চিতই, ভাপাসহ নানা পিঠা। ততক্ষণে চুলার চারপাশে জমেছে ভিড়। ক্রেতাদের কারও চাহিদা ৫-১০টি পিঠা। কেউ কাগজের ঠোঙায় মুড়িয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। গরমাগরম মুখে পুড়ছেন কেউ।
শীতের শুরুতেই মৌসুমি পিঠা বিক্রির এ চেনা দৃশ্য দিনাজপুর জেলা শহরের। এবারও অলিগলিতে বসেছে পিঠার দোকান। এসব দোকানে ভিড় [...]

 

Nov 29 2019 টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন:
২য় টেস্ট-২য় দিন    
স্টার স্পোর্টস সিলেক্ট ১
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
ভোর ৪টা
২য় টেস্ট-২য় দিন
সনি সিক্স
অস্ট্রেলিয়া-পাকিস্তান
সকাল ৯-৩০ মি.
২০২০ ইউরোর ড্র  
সনি টেন ২
   
রাত ১১টা
ইংলিশ প্রিমিয়ার লিগ  
স্টার স্পোর্টস সিলেক্ট à§§… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Nov 29 2019 চাষির গোলা খালি হলে শুরু হয় ধান কেনা

চলতি মৌসুমে ২০ নভেম্বর ধান কেনা শুরুর ঘোষণা থাকলেও ঠাকুরগাঁওয়ে এখনো তা হয়নি। নিয়ম রক্ষার খাতিরে গতকাল শুক্রবার পর্যন্ত শুধু হরিপুর উপজেলার দুজন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। লটারির মাধ্যমে কৃষকের তালিকা চূড়ান্ত না হওয়ায় কেনা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
কৃষকেরা বলছেন, খাদ্যশস্যের ন্যায্যমূল্য দিতে সরকার প্রতিবছর ধান কিনলেও চাষিরা এতে [...]

 

Nov 29 2019 বিষের সঙ্গে এইসব দিনরাত

গত কয়েক দিনে ঢাকার আকাশ কুয়াশার চাদরে ঢাকা। হেমন্ত, শীতে কুয়াশা থাকে। তাই তেমন বিচলিত হইনি। কিন্তু নাক-চোখ জ্বলছিল, শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছিল। ভাবছিলাম, বয়স বেড়েছে, তাই এসব লক্ষণ। কিন্তু প্রথম আলো (২৫ নভেম্বর, ২০১৯) প্রথম পাতায় একই সঙ্গে দুটি খবর আর ভেতরে সম্পাদকীয় লিখে জানিয়ে দিল আসল সমস্যা অনেক গভীর এবং তা [...]

 

Nov 29 2019 লন্ডন ব্রিজে হামলাকারীর পরিচয় প্রকাশ

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে দুই ব্যক্তিকে হত্যা করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ওসমান খান (২৮) নামের ওই যুবক আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেল খেটেছেন। গত বছর শর্তসাপেক্ষে (লাইসেন্স নিয়ে) তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে লন্ডন ব্রিজে বেশ কয়েকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওসমান। এ ঘটনায় [...]

 

Nov 29 2019 নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে

সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে কোনো ধরনের কোস্টার, বাল্কহেড, ট্যাংকার ছেড়ে যায়নি। দূরপাল্লার কোনো লঞ্চও ছাড়েনি। অন্য কোথাও থেকে লঞ্চ আসেনি। তবে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে [...]

 

Nov 29 2019 জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

গিটহাবকে বলা যায় সফটওয়্যার নির্মাতাদের (ডেভেলপারদের) আড্ডাখানা। তবে আড্ডার ভাষা কিছুটা বিদঘুটে। কারণ, এখানে তাঁরা আলোচনা চালান প্রোগ্রামিংয়ের ভাষায়। গিটহাবে প্রায় চার কোটি ডেভেলপার তাঁদের প্রকল্পের সমন্বয় করেন। বর্তমানে সফটওয়্যার নির্মাতাদের মধ্যে কোন প্রোগ্রামিং ভাষা বেশি জনপ্রিয়, কোন প্রোগ্রামিং ভাষায় তাঁরা কোড লিখছেন, তা গিটহাব কর্তৃপক্ষের চেয়ে ভালো আর কে জানে? ‘দ্য স্টেট অব দ্য… বিস্তারিত

[...]

 

Nov 29 2019 সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাতক্ষীরা শহরের কামালনগর চৌরাস্তা এলাকায় বাইপাস সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত দুজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মুনজিতপুর এলাকার মামুনুর ইসলাম ওরফে দ্বীপ (২২) ও কালীগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল সবুর সরদার সাইফুর রহমান (à§©à§©)।… বিস্তারিত

[...]

 

Nov 29 2019 ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে কে

প্রযুক্তি তো কত কিছুই বদলে দেয়। ব্যক্তি মানুষের দিনলিপি লেখার কৌশল থেকে শুরু করে এর অন্তর্বস্তু—সবই বদলে দিতে পারে প্রযুক্তি। আর ব্যক্তিকে নিয়েই যেহেতু সমাজ-রাষ্ট্র, তাই অতি অবশ্যই এটি রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রযুক্তির আলাপটি আসছে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে।
বিস্তর সমালোচনার পর সম্প্রতি টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত [...]

 
 
1