Dec 3 2019 আন্তর্জাতিক প্রতিযোগিতায় রায়হানের অর্জন

সম্প্রতি ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। তিনি দুটি রৌপ্য পদকসহ মোট তিনটি পদক অর্জন করেন।
রায়হানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর গ্রামে। তাঁর এ অর্জনে গর্বিত গৌরীপুর উপজেলার মানুষ। গত ২৯ নভেম্বর রাতে রায়হানকে সংবর্ধনা… বিস্তারিত

[Read [...]

 

Dec 3 2019 পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

গাজীপুরে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। এ জন্য যে যার মতো গাছপালা কেটে নির্মাণ করছে অট্টালিকা। এতে পাখিকুল হারিয়ে যাচ্ছে। আগের মতো পাখির কিচিরমিচির শোনা যায় না। তাই পাখি রক্ষায় এগিয়ে এসেছেন এক ব্যক্তি। শহর এলাকায় পাখিরা যাতে নিরাপদে থাকতে পারে, সে জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসিয়েছেন তিনি।
ওই ব্যক্তি হলেন গাজীপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) [...]

 

Dec 3 2019 জাবির শিক্ষার্থীরা অনিশ্চয়তায়, সেশনজটের আশঙ্কা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তেও বাধ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ২৯ দিন পেরিয়ে গেছে। এত দিনেও বিশ্ববিদ্যালয় না খোলায় নানামুখী সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ফলে বিভাগগুলোতেও দীর্ঘমেয়াদি সেশনজটের… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Dec 3 2019 একাই জ্বলে ওয়াসিউলের ‘ম্যাজিক লাইট’

ও লেভেল ও এ লেভেল শেষ করে পুরান ঢাকার ছেলে ওয়াসিউল হক ভর্তি হন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ায়। বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল টেলিযোগাযোগ প্রকৌশল। পড়াশোনার সময়ই সিদ্ধান্ত নেন, দেশে ফিরে নিজের মেধাকে কাজে লাগাবেন। তরুণ এই উদ্যোক্তা এখন ওমটেক ইলেক্ট্রনিকসের প্রতিষ্ঠাতা। তিনি নিজেই তৈরি ও বাজারজাত করছেন বিভিন্ন ধরনের স্মার্ট এলইডি চার্জার লাইট। যা ম্যাজিকের মতোই [...]

 

Dec 3 2019 পাঁচ গুণ দামেও টিকিট পাচ্ছেন না মালয়েশীয় প্রবাসীরা

মালয়েশিয়া সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে আসছেন অবৈধ শ্রমিকেরা। ইতিমধ্যেই ফিরেছেন ২৯ হাজার শ্রমিক। আরও কয়েক হাজার আছেন ফেরার অপেক্ষায়। টিকিট সংকটে আটকা পড়ছেন অবৈধ শ্রমিকেরা। তাদের ফিরিয়ে আনতে বাড়তি ফ্লাইট বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
জানা গেছে, মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ আগামী [...]

 

Dec 3 2019 মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সোয়া লাখ টাকা পর্যন্ত প্রবাসী আয় তোলা যাবে

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একবারে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত রেমিট্যান্স মানে প্রবাসী আয় উত্তোলন করা যাবে। এর ফলে বিকাশ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠাগুলোর সক্রিয়তা বাড়বে এবং প্রবাসী আয় বিতরণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনেক ব্যাংক ও রেমিট্যান্স আনা প্রতিষ্ঠান বিকাশ ও রকেটের মতো কোম্পানিগুলোর মাধ্যমে সুবিধাভোগীদের কাছে [...]

 

Dec 3 2019 প্রধানমন্ত্রী স্পেন থেকে দেশে ফিরেছেন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৫) অংশ নিয়ে তিন দিনের সরকারি সফর শেষে স্পেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল স্পেনের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বিমানটি [...]

 

Dec 3 2019 আমরা কি আসলেই একা

আমি যে বিষয় নিয়ে আজকে এই লেখা লিখছি, সেটি খুব সহজবোধ্য বিষয় নয়। তাই প্রথমে কিছু কিছু অপ্রাসঙ্গিক কথা বলব, ধৈর্য ধরে পড়তে থাকুন। পরে এর মানে বোঝা সহজ হতে পারে।আমি ক্লাস নাইনে পড়ি। কেবল হালকা গোঁফ, দাড়ি উঠতে শুরু করেছে। মেয়েদের দিকে আস্তে আস্তে ভালো করে লক্ষ করা শুরু করেছি। এইটের বৃত্তি পাওয়ার সুবাদে [...]

 

Dec 3 2019 গানের বুলবুলি

এক মধ্যদুপুরে যেন কারও কোমল গলায় করুণ মরমি বিচ্ছেদের সুর কানে এসে বাজছিল আমার। হঠাৎ দেখি কেশরগঞ্জ বাজারের ছাপরাঘরটার নিচে হাতের ঢোলটা বাজিয়ে বাজিয়ে গান গাইছে একটা ছেলে, পাশে মন্দিরা হাতে চল্লিশোর্ধ্ব লোকটা গানে তাল দিচ্ছেন। এটি ছিল আসর জমানোর প্রথম গান, মানুষ হেঁটে যাচ্ছে, কেউ কেউ আলাপের খেই হারিয়ে কৌতূহলী দৃষ্টি ফেলছে আসরে। পাশ [...]

 

Dec 3 2019 দাবা নিয়ে অনেক স্বপ্ন বেনজীর আহমেদের

গত ২৯ নভেম্বর দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নবগঠিত এই কাউন্সিলের উদ্বোধনী কংগ্রেসে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তিনি। বড় দায়িত্ব পেয়েই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করেছেন। তবে সবার আগে নিজের দেশের দাবার উন্নয়নের… বিস্তারিত

[Read [...]

 
 
1