Dec 22 2019 ঝাড়খন্ডে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই

বুথ ফেরত জরিপগুলোর প্রতিটিতেই বলা হয়েছিল, ঝাড়খন্ডে ক্ষমতা হারাতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের এই রাজ্যে বিধানসভার ভোটের ফলাফল ঘোষণা শুরুর এক ঘণ্টা হয়ে গেছে। ফলাফলের এখনকার প্রবণতা হলো, ক্ষমতাসীন বিজেপি আর কংগ্রেস একেবারে মুখোমুখি অবস্থানে আছে। এই রাজ্য বিধানসভার আসন ৮১টি।
এনডিটিভিতে দেওয়া ফলাফল বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। [...]

 

Dec 22 2019 ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন আজ সোমবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান।
ফারাবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন,… বিস্তারিত

[...]

 

Dec 22 2019 ঢাবিতে হামলায় আহত ফারাবীর অবস্থা অপরিবর্তিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ফারাবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ফারাবীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তাঁর সংগঠনের নেতারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে প্রথম [...]

 

Dec 22 2019 খামার থেকে জ্বালানির জোগান

লোকালয়ে লেয়ার মুরগির খামার করে বিপাকে পড়েছিলেন খামারি নাছির উদ্দিন। মুরগির বিষ্ঠার গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে অভিযোগ করেন। তখন তাঁর খামারটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে এক প্রকৌশলীর পরামর্শে পাঁচ লাখ টাকা ব্যয়ে ৩৫ ঘনমিটারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন খামারে। সেখানে এখন মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস [...]

 

Dec 22 2019 মোদির বিরুদ্ধে যে কারণে সরব মাহাথির

৭০ বছর ধরে রাজনীতিতে আছেন এবং দুই দফায় ২৩ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি। তবে এসবের বাইরে রাষ্ট্রনায়ক হিসেবে মাহাথির মুহাম্মদের মননশীল এক পরিচিতি আছে বিশ্বজুড়ে। যে পরিচয়ের সুবাদে একালে মালয়েশিয়া ও মাহাথির প্রায় সমার্থক হয়ে আছে।
কিন্তু মাহাথির কেবল মায়ের দিক থেকেই মালয়। পিতার দিক থেকে তিনি ভারতীয় ঐতিহ্যের ধারক। তাঁর দাদা ইসকান্দার দক্ষিণ ভারতের কেরালা [...]

 

Dec 22 2019 আয়ে শীর্ষ ১০ ইউটিউবার

বয়স সবে আট। খেলনার জগতে ডুবে থাকার বয়স। রায়ান কাজি ঠিক তা-ই করে। বিভিন্ন ধরনের খেলনার পর্যালোচনা (রিভিউ) দেয় সে। রায়ানের মা-বাবা তা ধারণ করে ইউটিউবে ভিডিও প্রকাশ করেন। আর এভাবেই আয়ে শীর্ষ ইউটিউবারদের শীর্ষস্থানটা টানা দ্বিতীয়বারের মতো দখলে রেখেছে সে। ২০১৯ সালে রায়ানস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার আয় ২ কোটি ৬০ লাখ ডলার। [...]

 

Dec 22 2019 এই শীতে তারকারা

বিনোদনজগতের তারকারা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব খবরে আপ্লুত হন। ইনস্টাগ্রাম থেকে দেশি ও বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে। বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Dec 22 2019 আজ টিভিতে যা দেখবেন

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন:
বিপিএল
গাজী টিভি ও মাছরাঙা
ঢাকা-কুমিল্লা
বেলা ১-৩০ মি.
খুলনা-রাজশাহী
সন্ধ্যা ৬-৩০ মি.
ফেডারেশন কাপ
বাংলা টিভি
উত্তর বারিধারা-মুক্তিযোদ্ধা
বেলা ৩-৩০ মি.
মোহামেডান-শেখ রাসেল
সন্ধ্যা ৬-১৫ মি.
২য় টেস্ট-৫ম দিন
সনি ইএসপিএন
পাকিস্তান-শ্রীলঙ্কা
বেলা… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Dec 22 2019 কোন পথে হাঁটছে বৈশ্বিক অর্থনীতি

চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে নানামাত্রিক শঙ্কাই ছিল একমাত্র বাস্তবতা। বছরজুড়েই বিভিন্ন ক্ষেত্র থেকে এই শঙ্কার উৎপাদন হয়েছে, একসময় যার কেন্দ্র পুরোপুরি দখল করে নেয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা বাণিজ্যযুদ্ধ। বছরের শেষ মাসে এসে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক বাণিজ্য সমঝোতার খবর এই পরিস্থিতি থেকে উত্তরণের একটি আভাস দিলেও তা এখনো যথেষ্ট নয়। কারণ, চীন-যুক্তরাষ্ট্র [...]

 

Dec 22 2019 জাদুঘরে সংসার

পৃথিবীর অনেক বিখ্যাত জাদুঘরের কথা শুনেছেন আপনি। কিন্তু জাদুঘরে সংসার করার গল্প শুনেছেন কখনো? সম্ভবত শোনেননি। আর যদি শোনেন, অভিনব এ জাদুঘরের গল্পটি বাংলাদেশের; তখন আরও কিছুটা চমৎকৃত হবেন হয়তো। হ্যাঁ, গল্পটি বাংলাদেশের এবং কুড়িগ্রাম জেলার।
সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা। ১৯৭১ সালে পুরো দেশের মতো এ জেলাও ছিল যুদ্ধকবলিত। হাতিয়ার গণহত্যাসহ অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধের [...]

 
 
1