May 4 2019 ২৩ ম্যাচ পর পরাজয়ের ‘স্বাদ’ নিল বার্সেলোনা

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। সেল্টার হয়ে গোল করেছেন ম্যাক্সি গোমেজ ও ইয়াগো আসপাস।
লা লিগা শিরোপা উৎসবটা হয়ে গেছে আগেই। চ্যাম্পিয়নস লিগের সেমিতে গেল ম্যাচে লিভারপুলের বিপক্ষে দেখা হয়েছে অন্যরকম এক রাত। তবু দ্বিতীয় লেগের খেলায় লিভারপুল যদি অতি নাটকীয় কিছু ঘটিয়ে ফেলে! লা লিগায় পাওয়ার কিছু নেই। ভালভার্দে আগেই [...]

 

May 4 2019 মোস্তাফিজদের প্রস্তুতিই এখন তাসকিন-ফরহাদের জীবনমরণ লড়াই!

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন হয়ে গেল কাল। ডাবলিনের রৌদ্রোজ্জ্বল দুপুরে তিন দলের তিন অধিনায়ক—উইলিয়াম পোর্টারফিল্ড, জ্যাসন হোল্ডার আর মাশরাফি বিন মুর্তজা পোজ দিলেন ট্রফি সামনে রেখে। সিরিজ যখন খেলতে নেমেছেন, শিরোপাজয়ের আকাঙ্ক্ষা তো থাকবেই। আয়ারল্যান্ডের কথা বলার উপায় নেই। তবে নিশ্চিত, প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ত্রিদেশীয় সিরিজটা ঝালিয়ে নেওয়ার সিরিজ হিসেবেই দেখবে বাংলাদেশ ও ওয়েস্ট… বিস্তারিত

[Read [...]

 

May 4 2019 আরামবাগে জোর লড়াই সাবেক ও বর্তমান সাংসদের

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ আসনটি ঘিরে এবার সাবেক ও বর্তমান সাংসদের জোর লড়াই চলছে।
সিপিএমের সাবেক সাংসদ শক্তি মোহন মালিকের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের বর্তমান সাংসদ অপরূপা পোদ্দারের।
কাল সোমবার ভারতের লোকসভার পঞ্চম দফার নির্বাচন হবে। এ ধাপে পশ্চিমবঙ্গের সাতটি আসনের মধ্যে সবার নজরে রয়েছে আরামবাগ আসনটি।
আরামবাগ আসনটি তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। এই [...]

 

May 4 2019 বদলে যাচ্ছে ফেসবুক?

গত বছরটা ফেসবুকের জন্য বেশ খারাপ ছিল। একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছিল মার্ক জাকারবার্গের তৈরি সামাজিক যোগাযোগের এই মাধ্যম। চলতি বছরটা তাই ফেসবুকের ঘুরে দাঁড়ানোর সময়। এবার তাই করতে চাচ্ছেন জাকারবার্গ। ফেসবুকের বেশ কিছু নীতি বদলে দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে কি বদলে যাচ্ছে ফেসবুক?
ফেসবুকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো—ব্যবহারকারীদের তথ্য গোপনে হাতিয়ে নিচ্ছে [...]

 

May 4 2019 বাংলাদেশে আঘাত হানা ১৫টি ভয়ংকর ঘূর্ণিঝড়

বাংলাদেশ ঝড়ের দেশ, জলোচ্ছ্বাসের দেশ। ইতিহাসের বিভিন্ন সময় এই বঙ্গ ভূখণ্ডে ঘটে গেছে ভয়ংকরতম কিছু ঘূর্ণিঝড়। বর্তমান বাংলাদেশ ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত থাকলেও এ ঘূর্ণিঝড়গুলো এ অঞ্চলে সংঘটিত হয়েছিল। মানুষের মৃত্যুর তথ্য বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে মৃত মানুষের সংখ্যার কিছু হেরফের হতে পারে।
১. ভোলা সাইক্লোন
১২-১৩ [...]

 

May 4 2019 কালীগঞ্জে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা-সুলতানপুর থেকে পুলিশ একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে । আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার ভাড়াসিমলা-সুলতানপুরের মধ্যবর্তী শেখ আব্দুস সাত্তারের দোকানের পাশে ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি পিস্তল, একটি রাম দা ও একটি শাবল উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম নোবা সরদার (৫৫)। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার [...]

 

May 4 2019 যে দুই নেতার উত্থানে বদলে যেতে পারে বিশ্ব

পুঁজিকেন্দ্র যুক্তরাষ্ট্র এবং এর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলোর ভেতরে এক দারুণ দ্বন্দ্ব এখন ক্রিয়াশীল। রাজনীতির এ দ্বন্দ্ব খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আটলান্টিকের দুই পারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই এক জোড়ের উত্থান ঘটছে, যা পুরো বিশ্বরাজনীতিকেই হয়তো বদলে দিতে পারে।
হোয়াইট হাউসের মসনদ বর্তমানে এক অদ্ভুত নিষ্ঠুর ব্যক্তির দখলে, যাঁর উপস্থিতি সারা বিশ্বেই কট্টরবাদকে উসকে দিচ্ছে। নীতি,… বিস্তারিত

[...]

 

May 4 2019 ফণীর ছোবলে কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারা দেশে প্রায় এক কোটি গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর বেশির ভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকা। গতকাল কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আগামীকাল সোমবার লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) এ কে এম হুমায়ূন কবীর মুঠোফোনে প্রথম [...]

 

May 4 2019 জি এম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গভীর রাতে সাংবাদিকদের বাসায় ডেকে ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দিলেন এইচ এম এরশাদ।
গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বারিধারায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন জাপার চেয়ারম্যান এরশাদ।
এরশাদের ঘোষণার পর জি এম কাদের প্রথম আলোকে বলেন, শারীরিক অসুস্থতার জন্য এরশাদ এখন ঠিকমতো সইও করতে [...]

 

May 4 2019 বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠনতন্ত্র মোতাবেক শিগগিরই জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করে দলটির রাজশাহী বিভাগীয় [...]

 
 
1