May 12 2019 মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিদেশ যেতে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মান্নাকে তাঁর পাসপোর্ট জমা [...]

 

May 12 2019 নিজেদের মধ্যে অস্থিরতা কমাতে ‘একটি’ জোটের চিন্তা বিএনপির?

দীর্ঘদিনের জোট ২০ দল ও নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একসঙ্গে বড় একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চায় বিএনপি। দুই জোটের টানাপোড়েন প্রশমনে সবাইকে ঐক্যবদ্ধ করাও এর লক্ষ্য।বিএনপির নীতিনির্ধারকেরা বলছেন, তাঁদের দুটি জোটের বাইরে সম্ভাব্য এই জোটে ক্ষমতাসীন জোটের বাইরের দলগুলোকে ভেড়ানোর চিন্তা করা হচ্ছে। তবে জোটগুলোর শীর্ষ নেতারা এ ব্যাপারে এখনই স্পষ্ট করে [...]

 

May 12 2019 ছেলেকে ফিরে পেয়ে ৪৪ বছর ধরে রোজা রাখেন মা

মায়ের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের সঙ্গে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। তেমনই এক মা সুখিরন নেছা (৭৫)। যিনি সন্তানের জন্য ৪৪ বছর রোজা পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছেলের জন্য রোজা পালন করবেন বলে জানিয়েছেন।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী সুখিরন নেছা। তাঁর তিন ছেলে, তিন মেয়ে। সুখিরন নেছা [...]

 

May 12 2019 রাজশাহীতে ধানবোঝাই ট্রাক উল্টে নিহত ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় ধানবোঝাই মিনি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। 
নিহত দুজন হলেন মোহন (২৮) ও রাশেদুল (২৩)। তাঁরা ধান কাটার শ্রমিক। বাড়ি কুষ্টিয়ায়। দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। পুলিশ জানিয়েছে, ধান কেটে ট্রাকে [...]

 

May 12 2019 বাইডেন সবার চেয়ে এগিয়ে

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এখন পর্যন্ত মোট ২১ জন বাছাইপর্বে নিজেদের নাম ঘোষণা করেছেন। এঁদের মধ্যে ৪০ শতাংশ জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে ৭৬ বছর বয়স্ক সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বঘোষিত সমাজতন্ত্রী সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর প্রতি ডেমোক্রেটিক ভোটারদের সমর্থন রয়েছে ২১ শতাংশ। এই দুজনের বাইরে অন্য কারও ৭ থেকে [...]

 

May 12 2019 বাউফলের মুগ ডাল যাচ্ছে জাপানে

পটুয়াখালীর বাউফল উপজেলার মুগ ডাল রপ্তানি হচ্ছে জাপানে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন হয়েছে বাম্পার। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। প্রায় পাঁচ বছর ধরে প্রান্তিক কৃষকদের মুগ ডাল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, গ্রামীণ ইউগ্লেনা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ উপজেলার মুগ ডাল জাপানে রপ্তানি হচ্ছে। বারিমুগ-৬ [...]

 

May 12 2019 ব্রিটিশ গুজব এবং রবীন্দ্রনাথের প্রথম চিঠি

‘গুজব ছড়াবেন না’, ‘গুজবে কান দেবেন না’ এমন হরেক কথা শোনা যায় কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সময়। মজার ব্যাপার হলো, এই ‘গুজব’ বা কোনো কিছু নিয়ে উদ্দেশ্যপূর্ণ প্রচারের ব্যাপারটা ফেসবুক, টুইটার আর গুগলের জামানার নয়। এর জন্ম অনেক অনেক কাল আগে। লিখিত ইতিহাসে à§«à§§à§« খ্রিষ্টপূর্বাব্দে ইরানের বহিস্তান শিলালিপিতে এর অস্তিত্ব পাওয়া যায়। ভারতের পণ্ডিত চাণক্য (à§©à§­à§§-২৮৩… বিস্তারিত

[...]

 

May 12 2019 সাব–ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি নেবেন কীভাবে?

বর্তমান সময়ের প্রেক্ষাপটে চাকরি পাওয়া যেমন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তেমনি সরকারি চাকরি পাওয়া আরও কঠিন। বর্তমান সময়ে পুলিশ ডিপার্টমেন্টে অফিসার পদে দুভাবে নিয়োগ হয়ে থাকে। একটা বিপিএসসির পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে, অন্যটা সরাসরি পুলিশ ডিপার্টমেন্ট কর্তৃক সাব–ইন্সপেক্টর পদে নিয়োগের মাধ্যমে। বর্তমান সমাজে সাব–ইন্সপেক্টর চাকরির গুরুত্ব কোনো অংশে কম নয়।
দ্বিতীয় শ্রেণির… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো [...]

 

May 12 2019 জৈব প্রযুক্তি: বদলে যেতে পারে বিশ্বরাজনীতি, শাসনকাঠামোসহ সবকিছু

জৈব প্রযুক্তিও জিন প্রকৌশলের হাত ধরে ঠিক কী কী পরিবর্তন আগামী পৃথিবী দেখবে, তা এই সময়ে বসে কল্পনা করাটাও এমনকি কঠিন। কিন্তু মানবেতিহাসের পেছনে তাকালে কিছু অনুমান করা সম্ভব।
স্বপ্রাণ পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্কের ধারাটির দিকে তাকালে দেখা যাবে নানা ধাপ। যে পশুপালন ও কৃষির উদ্ভবের মধ্য দিয়ে মানুষ তার সাম্রাজ্যের সূচনা করেছিল, তা আজকে জীবাশ্ম [...]

 

May 12 2019 ক্যারিয়ার খারাপ, তাই মরতে চেয়েছিলেন তিনি!

বয়স তাঁর মোটে ৩৫ বছর। সামনে এখনো বাকি এক লম্বা জীবন। কিন্তু নানা সমস্যায় জীবনের প্রতি বিন্দুমাত্র আগ্রহও হারিয়ে ফেলেছিলেন তিনি, বেছে নিতে চেয়েছিলেন স্বেচ্ছামৃত্যুর (ইউথানেসিয়া) পথ। এ জন্য দেশের সরকারের কাছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পেতে চিঠি লিখে তিনি আবেদন জানান।
এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ক্যারিয়ার খারাপ হওয়ায় ও বিয়েসংক্রান্ত জটিলতার কারণে ওই প্রদেশের এক ব্যক্তি [...]

 
 
1