May 14 2019 সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

চিকিৎসা শেষে ২ মাস ১০ দিন পর সিঙ্গাপুর থেকে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
গতকাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের [...]

 

May 14 2019 ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না: পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরকালে পম্পেও এই মন্তব্য করেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পম্পেও বলেন, ইরান একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনো আঘাত এলে তার জবাব তারা দেবে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় [...]

 

May 14 2019 ডিবি কর্মকর্তার বিরুদ্ধে এক নারীর অভিযোগ

সবে বাসায় ফিরেছেন জহুরুল ইসলাম। স্ত্রী নাজনা রান্নাঘরে, কোলে আড়াই বছরের ছেলে। পাশে ১১ বছরের মেয়েটি। হঠাৎ ডিবি পুলিশের কয়েকজন কর্মকর্তাসহ ৮-১০ জন লোক বাসার ভেতরে ঢুকে জহুরুলকে পেটাতে শুরু করেন। মায়ের কোল থেকে শিশুসন্তানটিকে কেড়ে নিয়ে বিছানায় ওপর ফেলেন। এরপর স্বামী-স্ত্রী দুজনকে গাড়িতে তুলে নিয়ে যান মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।আদালতে দাখিল করা কাগজপত্রে এই [...]

 

May 14 2019 ৪৭৫ নারী বিলিং সহকারী নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে অস্থায়ী ভিত্তিতে নারীদের জন্য সংরক্ষিত পদে লোক নেওয়া হবে। এতে ৪৭৫ নারী বিলিং সহকারী নিয়োগ দেওয়া হবে।
বেতন: দৈনিক ৬০০ টাকা।যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমপক্ষে জিপিএ-২.৫০ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপের গতিসম্পন্ন হতে হবে।
বয়স: নারী প্রার্থীর বয়স ২০১৯ সালের ৩০ [...]

 

May 14 2019 ‘দালাল আমাকে নৌকায় ওঠাবে, মা তুমি ভালো থাইকো’

গত বুধবার সাহরির পরে দালালের চোখ ফাঁকি দিয়ে ফোন করেছিলেন সজীব হোসেন (২১), যা ছিল পরিবারের সঙ্গে সজীবের শেষ কথা। সজীব তাঁর মাকে বলছিলেন, ‘চার মাস পর দালাল আমাকে নৌকায় ওঠাবে। মা, তুমি ভালো থেকো। আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরো।’ এরপর থেকে সজীবের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।
গত সোমবার রাতে ইতালিতে থাকা স্বজনেরা জানান, [...]

 

May 14 2019 চীন সরকার যে ঘটনা মুছে দিতে চায়

১৯১৯ সালের ৪ মে উত্তাল হয়ে ওঠে প্রাঙ্গণটি। সাম্রাজ্যবাদবিরোধী ওই আন্দোলনে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এর ৭০ বছর পর ১৯৮৯ সালে একই স্থানে গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন শিক্ষার্থী-জনতা। এখনো ওই স্থানে সমবেত হন তরুণেরা। তাঁরাও হাত মুঠি করে শূন্যে ছুড়ে কণ্ঠে আওয়াজ তোলেন। সোচ্চার হন। তবে স্থান এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। ইস্যু ভিন্ন। একেবারেই [...]

 

May 14 2019 বড় খানের সঙ্গে এবার কারিনা

নবাব বাড়ির বউ কারিনা কাপুর খান ভীষণ খুশি। বলিউডের প্রায় সব খানের সঙ্গে অভিনয় করে ফেলেছেন তিনি। বাকি ছিল কেবল একজন খান। সেই খানই নাকি বলিউডের সবচেয়ে ‘বড়’ খান। সম্প্রতি বলিউডের সেই ‘বড়’ খানের নাম প্রকাশ করলেন তিনি।
কারিনা অভিনয় করেননি কার সঙ্গে? শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং স্বামী সাইফ আলী খান, সবার সঙ্গেই [...]

 

May 14 2019 কুকুরের ‘বেআইনি’ নাম রাখায় কারাদণ্ড!

চীনে পোষা কুকুরের ‘বেআইনি’ নাম রাখায় এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মূলত সরকার ও সরকারি কর্মকর্তাদের ‘অবজ্ঞা’ করে কুকুরের নাম রাখায় তাঁকে এই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
বেইজিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ব্যান। সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’–এ তাঁর নতুন দুই কুকুরের আপত্তিকর নাম ও ছবি প্রকাশ করার পর সোমবার পূর্ব আনহুই প্রদেশের পুলিশ [...]

 

May 14 2019 এই ঈদে নেপাল ভ্রমণ

এবার ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন বা করছেন। এই ঈদের ছুটিতে প্রতিবেশী দেশ হিমালয়কন্যা নেপালের কথা ভাবতে পারেন আপনি। প্রাকৃতিক সৌন্দর্য, অল্প সময় এবং অল্প টাকায় এত চমৎকার একটি দেশে ঘুরতে যাওয়া সত্যি অসাধারণ অভিজ্ঞতার ব্যাপার।
আপনার ছুটি কত দিনের তার ওপর ভিত্তি করে আপনার পরিকল্পনা সাজিয়ে নিন। আকাশ ও [...]

 

May 14 2019 বাজারেও আগুন, ধানখেতেও আগুন!

এখন পবিত্র রমজান মাস। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি নির্দেশে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি হচ্ছে। আর অবধারিতভাবেই লম্বা লাইন ধরে মানুষেরা সেসব পণ্য কিনছে। লাইনের দৈর্ঘ্যই বলে দেয়, বাজারে আগুন। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত তাই লাজ ভুলে লাইন ধরেছে। ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনছে তারা। মধ্যম আয়ের দেশে এও এক দৃশ্য বটে।
তবে এটিই শেষ নয়। রয়েছে আরও দৃশ্য। [...]

 
 
1