Aug 20 2019 তাঁদের সারা শরীরে ঘুরে বেড়ায় ‘স্প্লিন্টার’

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী ইয়াসমীন হোসেন শরীরের একেক জায়গায় হাত দেন, আর বলেন- এই যে দেখেন স্প্লিন্টার। বললেন, এগুলো সারা শরীরে ঘুরে বেড়ায়। কোথাও ঢুকতে আর্চওয়ে পার হতে গেলে আওয়াজে সবাই চমকে যান। তখন বলতে হয়, শরীরে স্প্লিন্টার ও পায়ে লোহার রড লাগানো, এমন শব্দ করবেই।
দেড় দশক আগে ২০০৪ সালের ২১ আগস্ট, ঢাকার বঙ্গবন্ধু [...]

 

Aug 20 2019 ‘ব্যথায় মাঝেমধ্যে ইচ্ছা হয় পা কেটে ফেলি’

‘শরীরজুড়ে হাজারো স্প্লিন্টার। অপসারণ করতে হলে গায়ের সব মাংস কাটা পড়বে—তা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই অসংখ্য স্প্লিন্টারের অসহ্য ব্যথা নিয়ে প্রতিটি দিন পার করছি।’
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত রাশিদা আক্তার এভাবেই নিজের শারীরিক কষ্টের বর্ণনা করেন। তিনি বলেন, ‘ব্যথায় ঠিক হয়ে বসতে পারি না। ঘুমাতে পারি না। মাঝেমধ্যেই ব্যথায় চিৎকার করি, [...]

 

Aug 20 2019 ‘মৃত্যুর আগে রায় কার্যকর দেখতে চাই’

‘দীর্ঘদিন ঢাকায় কাজ করেছি। ছেলের কবরের টানে গ্রামে চলে এসেছি। শরীরে নানা রোগে ধরেছে। এখন আর কোনো কাজ করতে পারি না। আমার শেষ ইচ্ছা একটাই, মৃত্যুর আগে যেন ছেলে হত্যার বিচারের রায় কার্যকর দেখে যেতে পারি।’ কথাগুলো পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামের মোতালেব মৃধার।
ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মোতালেব মৃধার ছেলে মামুন মৃধা [...]

 

Aug 20 2019 ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। মঙ্গলবার রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন কন্তে। রাষ্ট্রপতির পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে ইতালির রাষ্ট্রপতির কার্যালয় থেকে বলা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। জোটের শরিক ডানপন্থী লীগ দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনির সঙ্গে মতবিরোধের জেরেই… বিস্তারিত

[Read More]

—–
Source: [...]

 

Aug 20 2019 কাশ্মীর ইস্যুতে এবার মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে প্রয়োজনে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছেন ট্রাম্প। শিগগিরই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবারও কাশ্মীর ইস্যুতে কথা বলবেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘ভৌগোলিকভাবে কাশ্মীরের অবস্থান খুব জটিল। সেখানে হিন্দু, মুসলিম সবাই বসবাস করেন। আমি বলব না যে তারা এখন একসঙ্গে খুব ভালো আছে।’ [...]

 

Aug 20 2019 কীটপতঙ্গের গোপন জীবন ও গোপালচন্দ্র

আঠার শিশিতে একটা তেলাপোকা পড়েছে। কী করা যায় সেটা নিয়ে, ভাবছেন গোপালচন্দ্র। রাজ্যের কীটপতঙ্গ নিয়ে তাঁর কারবার। ঘরে যিনি পোকামাকড় পোষেন, তাঁর ঘরে তেলাপোকার বাড়-বাড়ন্ত থাকবে, সেটাই স্বাভাবিক। বিজ্ঞানী গোপালচন্দ্র তেলাপোকাসহ আঠাগুলো ফেলে দিলেন ঘরের এক কোণে। কিছুক্ষণ পরে দেখেন একদল লাল বিষ পিঁপড়া ভিড় জমিয়েছে আঠার চারপাশে। গোপলচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করল ব্যাপারটা। দেখলেন, কয়েকটা [...]

 

Aug 20 2019 কাজের ফাঁকে স্মার্টফোন ব্যবহার মস্তিষ্কের জন্য ভালো নয়

অনেকেই মাথা খাটিয়ে কাজের ফাঁকে একটু বিরতি নেন। কিন্তু এ বিরতিতে যদি আবার স্মার্টফোন ব্যবহার করেন তাহলে সে বিরতি কোনো কাজে আসেনা। সাম্প্রতিক এক গবেষণায় এমন বিষয় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান।
গবেষকেরা বলেন, মানসিক চ্যালেঞ্জযুক্ত কাজের ফাঁকে স্মার্টফোন ব্যবহার করলে মস্তিষ্কের বিরতি হয় না। মস্তিষ্ক নতুন করে কর্মক্ষম হয়ে ওঠার [...]

 

Aug 20 2019 আগরতলা-কক্সবাজার বাস চালুর পরিকল্পনা

ভারতের ত্রিপুরা রাজ্যের সরকার আগরতলা থেকে বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত বাস পরিষেবা চালুর পরিকল্পনা করছে। এ কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত সোমবার আগরতলায় রাজ্য বিজেপির সদর দপ্তরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে নির্মাণাধীন ফেনী সেতুর ওপর [...]

 

Aug 20 2019 ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৭৬ প্রার্থী

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭৬ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুই নারী প্রার্থী নাদিয়া পাঠান, খন্দকার ডালিয়া রহমানসহ ৪৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় [...]

 

Aug 20 2019 যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ম্যাজিক ওয়ার্ল্ড অ্যাপারেলস ট্রেড ফেয়ার

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত হলো লাস ভেগাস সোর্সিং অ্যাট ম্যাজিক ওয়ার্ল্ড অ্যাপারেলস ট্রেড ফেয়ার ২০১৯। নগরীর কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ মেলায় বিশ্বের ৪৫টি দেশের সঙ্গে বাংলাদেশও অংশগ্রহণ করে। 
মেলায় অংশ নেওয়া দেশের খ্যাতনামা তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান এম এইচ আর আর অ্যাপারেলস কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী মো. মাহমুদ খান বলেন, অনলাইনে পণ্য… বিস্তারিত

[...]

 
 
1