Aug 25 2019 গ্রিজমান তবে লাভজনক বিনিয়োগই

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান। একটি করে গোল করেছেন পেরেজ, জর্ডি আলবা ও ভিদাল। আর রিয়াল বেতিসের হয়ে একটি করে গোল করেছেন নাবিল ফেকির ও লরিয়েন মরোন।
আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনায় আসা নিয়ে নাটকের পর্বগুলো অনেকেরই দেখা হয়তো। নাটকের সমাপ্তি হয়েছে অ্যাটলেটিকো ছেড়ে গ্রিজমানের বার্সেলোনায় [...]

 

Aug 25 2019 সার্কের মৃত্যুতে বাংলাদেশের কী ক্ষতি

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মে। দ্বিতীয় দফা শপথ নিলেন এ বছরের ৩০ মে। ওই দুই শপথ অনুষ্ঠানের মধ্যে এমন অনেক কিছুই ছিল, যা দক্ষিণ এশিয়ার জন্য তাৎপর্যপূর্ণ। এর মধ্যে একটি হলো ২০১৪ সালের শপথ অনুষ্ঠানে সাড়ম্বরে ঘোষণা দিয়ে ‘সার্ক নেতৃবৃন্দ’কে আমন্ত্রণ জানানো হয়। দ্বিতীয় শপথে সার্ককে বাদ রেখে [...]

 

Aug 25 2019 মাশরাফির ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ টাকায় চিকিৎসাসেবা

মাত্র ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছে নড়াইলবাসী। এ ছাড়া একটি বহুজাতিক প্যাথলজিক্যাল প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ছাড়ে প্যাথলজি পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেওয়া হচ্ছে।
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় চিত্রা নদীর পাড়ে অবস্থিত শরীফ আবদুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের… বিস্তারিত

[Read [...]

 

Aug 25 2019 তদন্তে দোষী হলে ডিসির পুরস্কার কেড়ে নেওয়া হবে

আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্তে দোষী সাব্যস্ত হলে আহমেদ কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁকে দেওয়া জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার কেড়ে নেওয়া [...]

 

Aug 25 2019 এই দেশগুলো কেন রাজধানী বদলেছে?

রাজরাজড়াদের সময় নতুন নতুন শহর, রাজধানী গড়ে তোলার ঘটনা আকছারই ঘটত। সুবিধামতো তাঁরা পাল্টে নিতেন রাজধানী। তবে আধুনিক সময়ে বা নিকট-অতীতে ক্ষমতার রদবদলেও রাজধানী বদলের ঘটনা সচরাচর ঘটে না। তবে সব ঘটনার মধ্যেই ব্যতিক্রম রয়েছে। তাই এই যুগেও রাজধানী পাল্টে ফেলার ঘটনা যে একেবারে ঘটেনি, তা আর বলার সুযোগ নেই। রাজনৈতিক কৌশলগত কারণে বা পুরোনো [...]

 

Aug 25 2019 গুলশান-বনানীর জন্য নতুন বাসসেবা ‘গুলশান চাকা’

‘ঢাকা চাকা’র পর গুলশান–বনানী এলাকার জন্য ‘গুলশান চাকা’ নামের শীতাতপনিয়ন্ত্রিত আরেকটি চক্রাকার বাসসেবা চালু হয়েছে। এই বাস নতুন বাজার থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর হয়ে বনানী–কাকলী রুটে চলাচল করছে। নতুন এই সেবা চালু হওয়ায় বাসের জন্য যাত্রীদের অপেক্ষার কষ্ট কমেছে। তবে বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ আছে।
গত ২৮ জুলাই থেকে গুলশান চাকা নামের নতুন [...]

 

Aug 25 2019 লটারির টাকা যেভাবে উড়ে যায়

মনোবিদেরা বলেন, যারা অনেক টাকা লটারিতে পায়, তারা ডানে-বাঁয়ে এমনভাবে টাকা ছড়াতে থাকে যে কিছুদিনের মধ্যেই তাদের পকেট হয়ে যায় গড়ের মাঠ। সহজে টাকাটা পায় তো, তাই মনে করে এভাবেই টাকা থেকে যাবে জীবনের শেষ অবধি। কিন্তু এই ভাগ্যবানদের জীবনে কিছুদিনের মধ্যেই নেমে আসে সংকট। নিজেকে উজাড় করে টাকা খরচ করতে করতে একসময় তারা দেখে, [...]

 

Aug 25 2019 বেন স্টোকস, আপনি কি মানুষ?

গৌতম ভিমানি করেছেন প্রশ্নটা, ‘বেন স্টোকস, আপনার কাছে একটাই প্রশ্ন আমার। আপনি কি মানুষ?’ একটু আগে ক্রিকেট বিশ্বকে যা দেখালেন ইংলিশ অলরাউন্ডার তাতে শুধু ভারতীয় এই ক্রিকেট সঞ্চালক নয়, প্রশ্নটা সবার!
১৩১ বছর আগে এমন কিছু ঘটেছিল। প্রথম ইনিংস ৭০ রানের কম করেও ম্যাচ জিতেছিল কোনো দল। সে রেকর্ড আর কখনো দেখা যাবে না বলেই মনে [...]

 

Aug 25 2019 স্টোকসের বর্ণনায় ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না

১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ইংল্যান্ডকে অ্যাশেজের তৃতীয় টেস্টে জয় এনে দিয়েছেন বেন স্টোকস। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুরু হয়েছে বন্দনা।
প্রথমে দেখলে মনে হচ্ছিল বুঝি কোনো হারিয়ে যাওয়া ভাষার কোনো উক্তি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট কেন হারিয়ে যাওয়া কোনো ভাষায় টুইট করতে যাবে? মাথামুণ্ডু বুঝতে না পারা এলোমেলো করে লেখা ইংরেজি বর্ণমালা দিয়ে সে [...]

 

Aug 25 2019 শরবত বিক্রেতার কাঠের আঘাতে ছিনতাইকারী নিহত, জবানবন্দির বরাতে বলছে পুলিশ

রাজধানীতে শরবত বিক্রেতার কাঠের আঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শরবত বিক্রেতা আইয়ুব সরদার (২৫)। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার ও পুলিশ বলছে, নিহত যুবক ছিনতাইকারী।
অভিযুক্ত আইয়ুবের বাড়ি রাজবাড়ীর সাভার গ্রামে। তাঁর বাবার নাম যাদু সরকার। ঢাকা কোতোয়ালি থানা-পুলিশ বলছে, নিহত [...]

 
 
1