Sep 1 2019 টানা পতনে কমেছে লেনদেনও

দেশের শেয়ারবাজারে আবারও টানা দরপতন শুরু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন বাজারে দরপতন ঘটেছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৭১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের [...]

 

Sep 1 2019 মহেশখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,৭টি অস্ত্র ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।
র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব।
মহেশখালী… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS

 

Sep 1 2019 সেকেন্ডেরও কম সময়ে হাজার মাইল পিছিয়ে বাংলাদেশ

আসন্ন এসএ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে (পুরুষ ও নারী) পদক জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের?
০.৭৬ সেকেন্ড সময়। ‘মাত্র’ বলে এক ঝটকায় উড়িয়ে দেওয়া যায়। কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এ ব্যবধানটা হাজার হাজার মাইলের। কল্পনাতেও যা কোনো দিন ছুঁয়ে দেখার সাহস পাওয়া যায় না। বাকি বিশ্বের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও যেন এতটাই দূরত্বের।
সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুই দিন [...]

 

Sep 1 2019 অটিস্টিক-প্রতিবন্ধীদের চাকরির খোঁজ

অটিস্টিক ও প্রতিবন্ধীদের চাকরির সুযোগ সৃষ্টিতে একটি ওয়েবসাইট তৈরির কথা রউসুল আজমের মনে আসে গত বছরের শেষের দিকে। আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন। পড়াশোনার অংশ হিসেবে একটি অনলাইন সফটওয়্যার তৈরির কথা ভাবছিলেন তিনি। সফটওয়্যারটি অটিজমের কারণ, অটিস্টিক শিশুর অবস্থা, কোনো শিশু আদৌ অটিস্টিক কি না, এসব তথ্য… বিস্তারিত

[...]

 

Sep 1 2019 ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় এক শিশু ও কিশোর, সাভারে এক নারী ও যশোরে এক বৃদ্ধ মারা গেছেন। এর মধ্যে শিশুটি গতকাল রোববার এবং বাকি তিনজন শনিবার বিকেল থেকে রাতের মধ্যে মারা গেছেন।
এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯৪ জনের মৃত্যু খবর জেনেছে প্রথম আলো। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, [...]

 

Sep 1 2019 সেই খাট নিয়ে বিভক্ত শিক্ষক-শিক্ষার্থীরা

খাটটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর রেশ যেন কাটছেই না। গতকাল রোববারও এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষকদের একটা অংশ। আবার দুই শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানের অফিসকক্ষ–সংলগ্ন ছোট কক্ষে খাট থাকার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ওই কক্ষে খাট থাকার [...]

 

Sep 1 2019 ‘পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করে পুলিশ’

কিশোর আবু সাঈদ আদৌ খুন হয়নি। সে জীবিত আছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। অথচ আবু সাঈদ খুন হয়েছিল বলে চার বছর আগে পুলিশ প্রতিবেদন দিয়ে আদালতকে জানিয়েছিল। সাঈদকে খুন করেছে জানিয়ে দুজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। যে খুনে দু দফা রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
আবু সাঈদ ফিরে আসায় পুলিশের [...]

 

Sep 1 2019 দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ক্ষমা চাইলেন জার্মান প্রেসিডেন্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী স্মরণে জার্মানির প্রেসিডেন্ট ফাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার অতীতে জার্মানির মানবতাবিরোধী অপরাধ ও আগ্রাসনের নিন্দা করেছেন। পোল্যান্ডের ভিলুন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন জার্মানির প্রেসিডেন্ট। সেখানেই তিনি বিশ্বযুদ্ধে জার্মানির আগ্রাসী যুদ্ধের কারণে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য ক্ষমা চেয়েছেন।
জার্মানির নাৎসি বাহিনী ৮০ বছর আগে ১৯৩৯ সালের à§§… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম [...]

 

Sep 1 2019 বেলের জোড়া গেলেও জয় পেল না রিয়াল

আজকের ম্যাচে ভাগ্যদেবী বেলের দিকে মুখ তুলে তাকিয়েছে, আবার মুখ ফিরিয়ে নিতেও দেরি করেনি! বেল ম্যাচে জোড়া গোল করেছেন। শেষ মুহূর্তে দুবার হলুদ কার্ড দেখে মাঠও ছেড়েছেন। বেলের এমন দিনে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণ থেকে মরিনোর দেওয়া গোলে শুরুতেই এগিয়ে [...]

 

Sep 1 2019 ড্রোন হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। রকেট হামলার জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।
বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম [...]

 
 
1