Sep 2 2019 ফেসবুকে আর লাইক গুনতে পারবেন না

অনেকেই ফেসবুকে কোন পোস্টে কত লাইক তা দেখে পোস্ট পড়েন বা শেয়ার করেন। ফেসবুকে কোন পোস্টে কত লাইক পড়ল তা গোনার সুযোগ আর নাও রাখতে পারে ফেসবুক। কারণ, লাইকের ওপর ভিত্তি করেই অনেক পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পোস্ট কম লাইকের কারণে গুরুত্ব পায় না। ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি ধরতে পেরেছে। তাই ফেসবুকে নিউজ [...]

 

Sep 2 2019 কিনব্রিজ হবে দেশের দীর্ঘতম পদচারী-সেতু?

প্রায় ৮৬ বছরের পুরোনো লোহার কাঠামোর কিনব্রিজ। নির্মাণের পর মুক্তিযুদ্ধের সময় এক দফা সংস্কার হয়েছিল। পরে রেলওয়ের তত্ত্বাবধানে আরও একবার। সর্বশেষ সংস্কারকাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ। এ জন্য গত রোববার থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাতে এক দফা পর্যবেক্ষণ শেষে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সংস্কারকাজ।
এদিকে কিনব্রিজকে টিকিয়ে রাখার [...]

 

Sep 2 2019 সাঈদের জীবিত ফেরা প্রসঙ্গে এসআই রুহুল বললেন কোনো ভুল হয়নি, আমি ভালো অফিসার

‘রাত ৮টায় লঞ্চ ছাড়ে। আবু সাঈদ রাত সাড়ে ১২ টায় ঘুম থেকে জেগে ওঠে। বলে, প্রস্রাব করতে যাবে। সাইফুল আর আমি তাকে নিয়ে আসি নিচতলায়। এরপর ওকে লঞ্চের পেছনে নিয়ে যাই। এমতাবস্থায় আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আর দেখি নাই।’
খুনের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আফজাল হোসেন। একই কথা আদালতে বলেন সাইফুল ইসলাম।
কিশোর আবু সাঈদ [...]

 

Sep 2 2019 ‘আমার তো লাইফ শেষ, কী যে কষ্ট’

‘আমার তো লাইফ শেষ। ওহ, কি যে কষ্ট! এই কষ্ট অন্য কেউ বুঝতে পারবে না।’ কথাগুলো বলছিলেন কৃষ্ণা রায় চৌধুরী (৫২)। গত ২৭ আগস্ট রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় এক পা হারান তিনি।
কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক।
সোমবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) কথা হয় কৃষ্ণা [...]

 

Sep 2 2019 ডেঙ্গুতে প্রায় প্রতিদিনই মৃত্যু

প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল সোমবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান ফকির নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম আলোর নিজস্ব হিসাবে এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৫।হাসান ফকির বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। ৪৫ বছর বয়সী হাসান চকবাজারে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হাসানের ভাতিজা আল-মামুন প্রথম আলোকে [...]

 

Sep 2 2019 তাপপ্রবাহ কমতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাতে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ অতিক্রম… বিস্তারিত

[Read [...]

 

Sep 2 2019 বাসে উঠতে গেলে চালক বলেন, ‘এই, মহিলা উডাইস না’

সকাল ৮টায় মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন প্রীতি হাসান। যাবেন মতিঝিলে। চাকরি করেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। সাতসকালেই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ। বললেন, বাসে উঠতে গেলেই হেলপার (চালকের সহকারী) বলেন, ‘মহিলা সিট খালি নাই।’ এরপরও জোর করে উঠতে গেলে চালক চিৎকার করেন, ‘এই, মহিলা উডাইস না।’ 
গতকাল সোমবার সকালে কথা হয় প্রীতি হাসানের সঙ্গে। তিনি বলেন,… বিস্তারিত

[Read [...]

 

Sep 2 2019 চমক দেখাতে চায় বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছে বাংলাদেশ। সেখানে পৌঁছেই ফিফা ডটকমকে বাংলাদেশ নিয়ে আশার কথা শুনিয়েছেন কোচ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বরাবরই আশাবাদী মানুষ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তাজিকিস্তান রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনেও শুনিয়েছিলেন আশার কথা। গতকাল দুশানবেতে পৌঁছে ফিফা ডটকমকে [...]

 

Sep 2 2019 ঢাবিতে ভর্তি পরীক্ষা: সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ‘চ’ ইউনিটে, কম ‘খ’ ইউনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১১৮ আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এ হিসেবে পাঁচ ইউনিটের প্রতি আসনে জন্য ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাবিতে অনলাইনে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ৫ [...]

 

Sep 2 2019 ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে একটি স্কুবা-ডাইভিং নৌযানে আগুন লেগেছে। সোমবার সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের ওই নৌযানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নৌযানটিতে থাকা ৩৯ জনের মধ্য পাঁচজনকে উদ্ধার করা গেছে।
উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনো নৌযানটির ৩৪ জন আটকা পড়ে আছেন। মার্কিন কোস্টগার্ড এক টুইটে জানিয়েছে, সান্তা ক্রুজ দ্বীপের কাছে ৭৫ ফুট (২২ [...]

 
 
1