Sep 5 2019 ভুয়া বিসিএস কর্মকর্তার পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

মিথ্যা পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে ওয়ালীদ হোসেন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‍্যাব)। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই আসামিকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে [...]

 

Sep 5 2019 শুরু হলো ‘ফেসবুক ডেটিং’

এখানকার ব্যস্ত সময়ে অনলাইনে পরস্পরকে পছন্দ করে তার সঙ্গে সম্পর্ক তৈরির করতে অনেকেই আগ্রহী। বিষয়টিকে কাজে লাগাতে চাইছে ফেসবুক। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে দিয়েছে ফেসবুকের ডেটিং সেবা বা ম্যাচমেকিং ফাংশন।
ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘ফেসবুক ডেটিং’ নামের এই সুবিধাটি ব্যবহারকারীকে অর্থপূর্ণ সম্পর্ক তৈরির সক্ষমতা দেবে। এতে দুজন ব্যবহারকারীর মধ্যেকার যেমন বিষয়ে মিল [...]

 

Sep 5 2019 শুধু শাকসবজি খাবেন, তা–ও হতে পারে স্ট্রোক

সুস্থ থাকতে বেশি বেশি সবজি খাওয়ার পরামর্শ মানুষের মুখে মুখে শোনা যায়। তবে এ জন্য যাঁরা শাকসবজির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন, তাঁদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।
বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গবেষকেরা বলছেন, যাঁরা সবকিছু ছেড়ে শুধু শাকসবজি খান, তাঁদের হৃদরোগের ঝুঁকি কমলেও স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। [...]

 

Sep 5 2019 পুতিনের জন্য ট্রাম্পের এত দরদ কেন

ফ্রান্সে সদ্য সমাপ্ত জি-৭ সম্মেলনের সেরা পারফরমার কে? 
একটুও না ভেবে চট করে বলে দেওয়া যায়—রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিই এ বছরের জি-৭ সম্মেলনের সেরা পারফরমার। তিনিই বিজয়ী।
উত্তরটা ‘বোকা বোকা’ লাগছে নিশ্চয়ই। পাঠক হয়তো ভাবছেন, কী নাকি বলছি!
এমন ভাবনায় যুক্তি আছে মানছি। কারণ, রাশিয়া তো জি-৭ জোটের সদস্যই না। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের শাস্তি হিসেবে রাশিয়াকে [...]

 

Sep 5 2019 নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের বাসায় অভিযান, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা আজমেরীর আল্লামা ইকবাল রোডের বাসায় অভিযান চালান।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন শাহাদাৎ হোসেন (৩২) ও মোখলেছুর রহমান [...]

 

Sep 5 2019 চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তাঁরা তিনজন হলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও মো. আজিজ। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার [...]

 

Sep 5 2019 যত অর্থেরই দরকার হোক বিশ্বব্যাংক দেবে: অর্থমন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যত অর্থেরই দরকার হোক না কেন, বিশ্বব্যাংক তা দেবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার… বিস্তারিত

[Read More]

—–
Source: [...]

 

Sep 5 2019 দুধ খাওয়ানো হলো ২০০ শিক্ষার্থীকে

‘দুধে বুদ্ধি দুধে শক্তি’ স্লোগান সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোয় উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জের কামারখন্দে এক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবাড়ী গ্রামের রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচারণা অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীকে এক গ্লাস করে দুধ খাওয়ানো হয়।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ায়… বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো [...]

 

Sep 5 2019 পতন ঠেকাতে টেনে তোলা হলো সূচক

আরও বড় দরপতন ঠেকাতে টেনে তোলা হলো শেয়ারবাজারের সূচক। গত বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। তাতে বিনিয়োগকারীরা নতুন করে আবারও আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় পতন ঠেকাতে গতকাল বৃহস্পতিবার বাজারে বেশ সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পাশাপাশি নিয়ন্ত্রক [...]

 

Sep 5 2019 পায়রা বন্দরের জন্য ‘রাঙ্গাবালী’র উদ্বোধন

পায়রা সমুদ্রবন্দরে ব্যবহারের জন্য আনন্দ শিপইয়ার্ড নির্মিত বয়া লেয়িং নৌযান ‘রাঙ্গাবালী’র উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নৌযানটি পানিতে ভাসানো হয়। এক মাসের মধ্যে এটি পায়রা বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
জাহাজ চলাচলে নৌপথ চিহ্নিতকরণে বয়া ব্যবহার করা হয়। রাঙ্গাবালী নৌযানে ২০ টন ধারণক্ষমতার একটি ক্রেন আছে। যা দিয়ে বয়া… বিস্তারিত

[Read [...]

 
 
1