মোরার আঘাতে এখনও প্রায় দেড়শ জেলে নিখোজ

গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরা আঘাত হানায় ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজার এলাকার অনেক জেলে ফিরে এলেও প্রায় দেড়শ জন নিখোজ ছিলেন। বুধবার বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ পৃথক পৃথকভাবে উদ্ধার অভিযানে ৬৩ জন বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে। তবে এখনো ৮১ জন বাংলাদেশী জেলে-যাদের বাড়ি বৃহত্তর কক্সবাজার এলাকায় তারা এখনো নিখোজ রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিখোজ জেলেদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে কক্সবাজার থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে।

ঢাকা থেকে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1