যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গতকাল রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। বার্তা সংস্থা আইএএনএসের খবরে এ তথ্য জানানো হয়।
গতকাল সকালে অঙ্গরাজ্যের নাভাসোটা শহরের বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে চার আসনের বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানে চারজন আরোহী ছিল। তারা সবাই নিহত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। বিস্তারিত

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1