ইরাকে ইসলামি স্টেটের জঙ্গিরা ৫০ জনের ও বেশি উপজাতীয় লোকজনকে হত্যা করেছে

ইরাকের আনবার প্রদেশে ইসলামি স্টেটের জঙ্গিরা ৫০ জনের ও বেশি উপজাতীয় লোকজনকে হত্যা করেছে। আই এস শাসনের বিরোধীতা করায় ঐ গোষ্ঠিটি যে গণহত্যা অভিযান চালাচ্ছে এই হত্যাকান্ড ছিল তারই অংশ।

স্থানীয় সুত্রগুলো বলছে যে শুক্রবার সুন্নি মুসলমানদের আলবু নিমর উপজাতীয় সদস্যদের এই হত্যা চালানো হয়।

কয়েক দিন আগেই ইরাকী কর্মকর্তারা বলেছিলেন যে ঐ উপজাতির  দেড়শ লোকের মরদেহ রামাদি শহরের কাছে একটি গণকবরে পাওয়া যায়।  তারা বাগদাদের পশ্চিমাঞ্চলে আই এস জঙ্গিদের প্রতিরোধ করছিল।

একজন প্রত্যক্ষদর্শী বলেন… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1