মেরুদন্ডের হাড়ে ফাটল, বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই নেইমারের

শনিবার কোয়ার্টার ফাইনালের খেলার সময় কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার হাটুর আঘাতে মেরুদন্ডের হাড়ে ফাটল ধরেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে। তবে এবারের বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই এমন কথাই শোনা যাচ্ছে।   

ওদিকে এটিকে ‘অনিচ্ছাকৃত’ ঘটনা বলেছেন জুনিগার। এক সংবাদ সম্মেলতে তিনি বলেন, “আমি ওকে বাঁধা দেয়ার চেষ্টা করছিলাম। আঘাত করার কোনো দুরভিসন্ধি আমার ছিল না। পুরো ব্যাপারটাই অনিচ্ছাকৃত ও দুঃখজনক”। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1