ইরাকী সেনা বাহিনী তিকরিতে আক্রমণ অব্যাহত রেখেছে, চরমপন্থীরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে

ইরাকী জঙ্গী বিমান উত্তরাঞ্চলের শহর তিকরিতে সারা রাত বিমান আক্রমণ চালায়। তারা সুন্নি চরমপন্থীদের বিরুদ্ধে লড়ছে। বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়ায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে।

সোমবার তিকরিতে লড়াই অব্যাহত ছিল। Islamic State of Iraq and the Levant (ISIL) এর চরমপন্থীরা তিকরিত সহ কয়েকটি শহরের নিয়ন্ত্রন নেয়। জুন মাসের গোড়া থেকে বিদ্রোহীদের অভিযান শুরু হয়।

রবিবার ISIL এক বিবৃতিতে ঘোষণা করে যে তাদের প্রধান Abu Bakr al-Baghdadi হচ্ছেন খেলাফত ব্যবস্থার নতুন নেতা। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1