"হলোকাস্ট আধুনিক যুগে মানবতার বিরুদ্ধে সবচাইতে নৃশংস অপরাধ": ফিলিস্তিনী প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস

হলোকাস্ট বা ইহুদী নিধনযজ্ঞে যে গণহত্যা হয়, ফিলিস্তিনী প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস বলেছেন, আধুনিক যুগে সেটি ছিল মানবতার বিরুদ্ধে সবচাইতে নৃশংস অপরাধ।
 
রবিবার ফিলিস্তিনী সরকারি সংবাদ সংস্থা WAFAতে প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস-এর বিবৃতি প্রকাশিত হয়। ইসরায়েল হলোকাস্ট স্মরণ দিবস পালনের কয়েক ঘন্টা আগে এবং ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার কয়েকদিন পরে প্রেসিডেণ্ট আব্বাস ঐ বিবৃতি দিলেন।
 
নাৎসি গণহত্যার সময় ইহুদীদের যে দুর্ভোগ হয়, কোন আরব নেতার সে বিষয়ে এই উক্তি একটি বিরল ঘটনা।… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1