নেপাল নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে

নেপালের সংসদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। দুমাস আগে নির্বাচনের পর থেকে যে অচল অবস্থা বিরাজ করছে তার অবসান হলো।
 
নেপালী কংগ্রেস পার্টির প্রধান সুশিল কৈরালা, কমিউনিস্ট ইউএমএল পার্টির সমর্থন সহ সোমবার নির্বাচিত হন। ৬০৫ সদস্যর সংসদে তিনি পান ৪০৫টি ভোট। তাৎক্ষনিক এটা সুস্পষ্ট নয় যে অন্যান্য দলগুলো কংয়ালিশন সরকারে যোগ দেবে কি না।
 
মি কৈরালার বয়স ছিয়াত্তর। তার পরিবারের তিনি হচ্ছেন চতুর্থ সদস্য যিনি প্রধানমন্ত্রী হলেন। নতুন সংবিধান রচনা তিনি তত্তাবধান করবেন। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1