রাওয়লিপিন্ডিতে শিয়া সুন্নী দাঙ্গায় আটজন সুন্নী মুসলমান নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশে রাওয়লিপিন্ডিতে শিয়া সুন্নী দাঙ্গায় অন্তত আটজন সুন্নী মুসলমান নিহত হওয়ার পর কতৃপক্ষ শহরটিতে কারফিউ জারি করেছে।
 
শুক্রবার মুহাররম উপলক্ষ্যে শিয়া মুসলমানরা একটি মিছিল বের করে। একই সময়ে পাশের একটি মসজিদে সুন্নী মুসলমানদেরও একটি অনুষ্ঠান চলে। এক পর্যায়ে শিয়ারা ঐ সুন্নী মসজিদে আক্রমন চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 
পাঞ্জাব সরকারের কর্মকর্তারা জানান সংঘর্ষ এড়াতে স্থানীয় অধিবাসীদেরকে ঘরের বাইরে আসতে বারণ করা হয়েছে। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1