ভারতে পদদলিত হয়ে অন্তত ৮৯ জন পুণ্যার্থী প্রাণ হারায়

ভারতে কর্মকর্তারা বলেছেন মধ্যপ্রদেশ রাজ্যে একটি হিন্দু মন্দিরের বাইরে একটি সেতুর উপর পদদলিত হয়ে নারী-শিশুসহ কমপক্ষে ৮৯ জন পুণ্যার্থী প্রাণ হারায় আহত হয় শতাধিক। বহু মানুষ সেতু থেকে ঝাপ দিয়ে পানিতে পড়ে।
 
পুলিশ সতর্ক করে দিয়েছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে। পুণ্যার্থীরা একটি নদী পার হয়ে মন্দিরে যাওয়ার পথে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, পুলের একটি অংশ ভেঙে পড়ছে। এরপর শুরু হয় দৌড়াদৌড়ি। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যায়। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1