ইরান ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার বৈঠক ছিল গঠন মূলক

ইরানের কর্মকর্তারা শুক্রবার আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সংগে বৈঠক করেছেন। জুন মাসে হাসান রুহানী ইরানের প্রেসিডেণ্ট নির্বাচিত হবার পর জাতিসংঘ কর্মকর্তাদের সংগে এটাই ছিল তার প্রথম বৈঠক।
 
আইএইএ-র প্রধান আলোচক হারম্যান নেকহার্ট ভিয়েনায় এক বৈঠকে বলেন, ইরানের সংগে আলোচনাটি ছিল গঠন মূলক এবং আগামী মাসে দু-পক্ষ পুনরায় মিলিত হবে।
 
এই সপ্তাহের গোড়ার দিকে মিঃ রুহানী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেন শান্তিপূর্ণ কাজে পারমানবিক কর্মসূচী চালানোর অধিকার ইরানের রয়েছে। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1