পাকিস্তানে ইফতারের সময়ে বোমা আক্রমণ

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৭ জন নিহত এবং আরও বহু লোক আহত হয়েছে।
 
কর্মকর্তারা বলছেন যে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন , কুররাম উপজাতীয় অঞ্চলের পারাচিনার শহরের একটি ব্যস্ত এলাকায় এ বিস্ফোরণটি ঘটে।
 
রমজান মাসের ইফতারের আগে লোকজন যখন কেনাকাটা করছিল , তখন এই বিস্ফোরণ ঘটানো হয়। কুররাম অঞ্চলের শীর্ষ প্রশাসক রিয়াজ মাহসুদ বলেন যে এতে ৭২ জন আহত হয়েছে , যাদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর।
 
পুলিশ বলছে যে অন্তত  একটি বোমা মোটর সাইকেলের সঙ্গে … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1