ইরাকের দুটি কারাগারে হামলা

ইরাকের আলোচিত আবু গারিব ও তাজি কারাগারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার গভীর রাতে কারাগার দুটিতে হামলার ঘটনা ঘটে। হামলায় রকেটচালিত গ্রেনেড ও মর্টার ব্যবহার করা হয়েছে। হামলার পর কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, হামলার পর কারাগারে দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও হেলিকপ্টার প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের ভেতরে সংঘর্ষ চলছিল।
আবু গারিব ও তাজি কারাগারে আল-কায়েদার অনেক উঁচু মাপের সদস্য বন্দী…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1