অর্থমন্ত্রীর কারণেই পদ্মা সেতুর কাজ শুরু করা যায়নি: কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনেক সময় তাড়াহুড়ো করে এমন মন্তব্য করেন, যা কার্যক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাঁর ‘অবাস্তব’ অবস্থানের কারণেই বর্তমান সরকার সময়মতো পদ্মা সেতুর কাজ শুরু করতে পারেনি।
আজ শুক্রবার দুপুরে ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রী মাঝেমধ্যে এমন সব অর্বাচীন কথাবার্তা বলেন (সুইপিং রিমার্কস) যা মানুষকে হতাশ করে। আমাদের মতো ব্যক্তিদের ভেবেচিন্তে দায়িত্বশীল…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1