আজমত উল্লাকে সমর্থন দিলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের নেতা-কর্মীদের এখন থেকে আজমতের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর গুলশান এলাকায় একটি ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এই নির্দেশ দেন।
এরশাদ জানান, গত ২ জুলাই বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান ও মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা তাঁর সঙ্গে দেখা করে দোয়া চান। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে দুই প্রার্থীকে দোয়া করেন, তবে কাউকে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1