মহাজোট ছাড়ার বিষয়ে যথাসময়ে ঘোষণা: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না। মহাজোটে থাকা না-থাকা নিয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। তবে মহাজোটে নির্বাচনের সময় আসন বণ্টন থেকে শুরু করে সব ক্ষেত্রেই জাতীয় পার্টির প্রতি অবিচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ের মিলনায়তনে গাইবান্ধার ব্যবসায়ী কাজী মো. মশিউর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘মহাজোটে থাকা না-থাকা নিয়ে অনেক কথা শোনা যায়। যথাসময়েই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। আমরা কোনো হটকারী সিদ্ধান্ত নিতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1