রানা প্লাজা ধসের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মোহাম্মদ আলী নামের একজন ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার বিকেলে রাজধানীর সিআইডি কার্যালয়ে নিয়ে তাঁকে আটক করা হয়।
সিআইডি সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাভারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বাসা সাভারের শাহীবাগে।
ভবনধসের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ এ নিয়ে ১২ জন গ্রেপ্তার হলেন। মামলার তদন্ত করছে সিআইডি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ভবনটি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1