নাদাল-বধের পর…

দুই দিন আগে জন্ম দিয়েছেন টেনিসের ইতিহাসে অন্যতম বড় অঘটনের। তবে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারলেন না।

দুই দিন আগে জন্ম দিয়েছেন অঘটনের। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় করেছেন রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিস র্যাঙ্কিংয়ে ১৩৫তম স্থানে থাকা স্টিভ ডারসিসের কাছে নাদালের ওই হারকে উইম্বলডন তো বটেই, টেনিসের ইতিহাসেই অন্যতম বড় অঘটন হিসেবে হিসেবে দেখা হচ্ছে।
আনন্দটা যেন সইল না ডারসিসের। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামার আগেই আজ বুধবার ঘোষণা করতে হলো—বিদায় উইম্বলডন! চোটের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন উইম্বলডনের এবারের আসরের উদ্বোধনী দিনে রূপকথার জন্ম দেওয়া ডারসিস।
নাদালের বিপক্ষে ম্যাচ চলার সময়ই কাঁধে চোট পেয়েছিলেন ডারসিস। প্রাথমিক চিকিত্সা নেওয়ার পর মনে হয়েছিল,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1