১০২ কোটি টাকা কর দিলেন মেসি

লিওনেল মেসি

একবার যে ভুল হয়ে গেছে, সেটা বারবার করতে চান না লিওনেল মেসি। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর ফাঁকির যে অভিযোগ উঠেছে, তেমনটা যেন ভবিষ্যতে আর না হয়, সে জন্য অগ্রিম ব্যবস্থা নিয়েছেন আর্জেন্টাইন তারকা। ২০১০ ও ২০১১ সালের দেওয়া আয়কর রিটার্নের হিসাব সংশোধন করে ১০২ কোটি ২৯ লাখ টাকা কর দিয়েছেন স্পেনের আয়কর বিভাগকে। স্প্যানিশ পত্রিকা ‘লা ভ্যানগার্ডিয়া’ দিয়েছে এই খবর।
এই মাসের শুরুতে কর ফাঁকির অভিযোগ ওঠার পর বারবারই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন মেসি। তাঁকে জোর সমর্থন দিয়েছিলেন বার্সেলোনার সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্ট জন লোপার্তা ও সান্দ্রো রসেল। তার পরও স্পেনের আয়কর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1