পাকিস্তানি তালিবান ৯জন বিদেশী পর্যটক এবং তাদের স্থানীয় গাইডকে হত্যা করেছে

পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা ৯জন বিদেশী পর্যটক এবং তাদের পাকিস্তানি গাইডকে হত্যা করেছে। বিশ্বের অন্যতম উচু পাহাড়ের এক মূল শিবিরে এই ঘটনা ঘটে।
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন রবিবার খুব ভোরে পর্যটকদের হত্যা করা হয়। এদের মধ্যে ছিলেন ৬ জন ইউকরেনিয়ান এবং ৩ জন চীনা। কর্মকর্তারা আগে বলেছিলেন হতাহতদের মধ্যে একজন ছিলেন রাশান।
 
মন্ত্রী আরও বলেন একজন চীনা আরোহণকারী পালিয়ে যেতে সক্ষম হন এবং পরে তাকে সামরিক হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। খান বলেছেন … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1