কাতার সরকারের সম্মতিতেই দোহা কার্যালয়ে তালেবানের পতাকা

সিএনএন

তালেবান আজ রোববার দাবি করেছে, বাহিনীর দোহা কার্যালয়ে যে পতাকা ও ব্যানার ব্যবহার করা হয়েছে, সেটি কাতার সরকারের সঙ্গে তালেবানের চুক্তির ভিত্তিতেই হয়েছে। রয়টার্স বলছে, ওই পতাকা ও ব্যানার ব্যবহারের অভিযোগ তুলে আফগান সরকার তালেবানের সঙ্গে আলোচনা স্থগিত করলেও, আজ তালেবান যে ঘোষণা দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে বাহিনীটি আলোচনার স্বার্থে ব্যানার ও পতাকা বর্জনে সম্মত নয়।
দোহা তালেবানের মুখপাত্র মুহাম্মদ নাঈম এক প্রেস বিবৃতিতে আরও বলেন, দোহার কার্যালয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যে বক্তব্য দিয়েছেন, সেটি অসত্য। জন কেরি এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1