অশালীন বক্তব্যে আবার উত্তপ্ত সংসদ

আবারও অশালীন বক্তব্যে সংসদ অধিবেশন উত্তপ্ত। বিরোধীদলীয় সাংসদ রেহানা আক্তার রানুর বক্তব্যের জের ধরে আজ রোববার এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারি দলের সাংসদদের কটাক্ষ করে বক্তব্য দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বারবার রেহানা আক্তারকে বাজেটের ওপর আলোচনার জন্য বললেও তিনি অশালীন বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় সরকারদলীয় সাংসদেরা এর প্রতিবাদ জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কয়েকবার রেহানা আক্তারের মাইক বন্ধ করে দেন। এরপর মাগরিবের আজানের সময় হলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশনের বিরতি দেন।

টিআইবির…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1