মাধুরীকে বিয়ের প্রস্তাব!

স্বামীর সঙ্গে মাধুরী দীক্ষিত

১৪ বছর ধরে চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সংসার করছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি সেই নেনের কাছ থেকেই আবার বিয়ের প্রস্তাব পেয়েছেন এই ‘আজা নাচলে’ তারকা। তাও আবার জনসমক্ষে রীতিমতো হাঁটু গেড়ে মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীরাম নেনে। ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানের সেটে সম্প্রতি এই কাণ্ড ঘটান নেনে।
এ প্রসঙ্গে মাধুরীর কাছের একটি সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, নাচবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র সাম্প্রতিক এক পর্বে হাজির হয়েছিলেন মাধুরীর পরিবারের সদস্যরা। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে খুব একটা কথা বলেন না মাধুরীর স্বামী…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1