পাঁচ লাখ শিক্ষার্থীকে টপকে প্রথম হলো কক্সবাজারের সীলমা

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সমাপনীতে এবার আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টার হয়েছে কক্সবাজারের মেয়ে সীলমা সুবহা রাইসা। সারা দেশের পাঁচ লাখের বেশি শিক্ষার্থীকে টপকে সে গ্র্যান্ড মাস্টার হলো।
আজ শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে সারা দেশ থেকে বাছাই করা ১২১ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সীলমা সুবহা রাইসা। পুরস্কার হিসেবে সে পেয়েছে শিক্ষা অনুদান বাবদ এক লাখ টাকা। এ ছাড়া, সে নরওয়েতে শিক্ষা সফরে যাওয়ার সুযোগ পাবে। ট্রফি, নকিয়ার মুঠোফোনসহ আরও বিভিন্ন পুরস্কার পেয়েছে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1