নির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনই হবে না—একটি গণতান্ত্রিক দেশে এ কথা বলায় তো রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত বলে মনে করি।’
প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না।’
এর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আগে অনেক কথা বললেও এখন মুখোশ খুলে আসল কথা বলে ফেলেছেন যে, নির্বাচনই হবে না।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1