নথিতে সই করছেন না দুদক চেয়ারম্যান

কোনো ধরনের প্রশাসনিক নথিতে সই করছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। কমিশনের প্রধানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের পর এই কৌশলী অবস্থান নিয়েছেন তিনি।
ফাইলে সই না করার বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার পদে থাকা বা না-থাকা নিয়ে কোনো বিতর্কের কারণে আদালতে উপস্থাপিত নথির সুযোগ নিয়ে অভিযুক্তরা পার পেয়ে যেতে পারে। তাই আদালতে উপস্থাপিত হতে পারে, এমন নথি আমি এখন দেখছি না।’
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৬(à§©) ধারায় বলা হয়েছে: ‘কমিশনারগণ, ধারা ১০-এর বিধান সাপেক্ষে, তাহাদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1